উইলিয়ামসনের কাছে ম্লান ব্রিটজকে, প্রোটিয়াদের হারাল নিউজিল্যান্ড

অভিষেকেই ব্রিটজকের রেকর্ডগড় সেঞ্চুরি। তাও যেনতেন সেঞ্চুরি নয়, তিন অংকে পৌঁছার পর সেই ইনিংসটাকে ১৫০-এর ঘরে নিয়ে যান তিনি; কিন্তু প্রতিপক্ষ দলে যে কেন উইলিয়ামসন আর ডেভন কনওয়ের মত বিশ্বখ্যাত দুই ব্যাটার রয়েছেন এবং দু’জনই একইসঙ্গে জ্বলে উঠলেন!

লাহোর গাদ্দাফি স্টেডিয়ামের স্লো এবং লো উইকেটে কেন উইলিয়ামসন আর ডেভন কনওয়ের একসঙ্গে জ্বলে ওঠাতে দক্ষিণ আফ্রিকার কার ৩০৪ রানের বিশাল ইনিংসটাও টিকলো না আর। ৮ বল হাতে রেখেই ৬ উইকেটের ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

সেঞ্চুরি করেছেন কেন উইলিয়ামসন এবং ডেভন কনওয়ে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেন। কনওয়ে ৯৭ রানে আউট হয়ে গেলেও ১৩৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন উইলিয়ামসন।

২০২৩ বিশ্বকাপের পর এই প্রথম নিউজিল্যান্ডের ওয়ানডে একাদশে ফিরে এসেছেন কেন উইলিয়ামসন এবং ডেভন কনওয়ে। দীর্ঘদিন পর দলে ফিরেই এ দু’জন মিলে গড়েছেন ১৮১ রানের জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ জুটিটা নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের।

২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সর্বশেষ ফিফটি প্লাস রান করেছিলেন ডেভন কনওয়ে। এরপর ১১টি ইনিংস বিরতি দিয়ে আবারও একটি হাফ সেঞ্চুরি করতে পারলেন তিনি। আর ২২ ইনিংস বিরতি দিয়ে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করেন উইলিয়ামসন।

২০১৯ বিশ্বকাপে ম্যানচেস্টারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ১৪৮ রান করেছিলেন সাবেক কিউই অধিনায়ক। আবার ওয়ানডেতে নিজের দ্বিতীয় দ্রুততম (৭২ বলে) সেঞ্চুরি করেন তিনি।

লাহোরে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করার আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল সান্তনার। ব্যাট করতে নেমে ম্যাথিউ ব্রিটজকে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রানের (১৫০) রেকর্ড গড়েন। উইয়ান মুলদার করেন ৬৪ রান। ৬ উইকেট হারিযে ৩০৪ রানের বিশাল স্কোর গড়ে তোলে দক্ষিণ আফ্রিকা।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই উইল ইয়ং এবং ডেভন কনওয়ে ৫০ রানের জুটি গড়ে তোলেন। ৩১ বলে ১৯ রান করে উইল ইয়ং আউট হয়ে গেলে জুটি বাধেন কনওয়ে ও উইলিয়ামসন। ৫০ রান থেকে ২৩৭ রান পর্যন্ত নিয়ে যান তারা দু’জন। ৭২ বলে সেঞ্চুরি করে ১১৩ বলে ১৩৩ রানে অপরাজিত থাকেন উইলিয়ামস। ৯৭ রানে আউট হন কনওয়েন।

ড্যারিল মিচেল ১০ রানে ও টম ল্যাথাম গোল্ডেন ডাক মেরে আউট হলেও গ্লেন ফিলিপস ২৮ রানে অপরাজিত থাকেন।

এই জয়ের ফলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের ম্যাচটা হবে নকআউট। যে জিতবে সে ফাইনালে। হারলে বিদায়।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর