এমবাপের গোলে টানা চতুর্থ জয় রিয়াল মাদ্রিদের

ম্যাচের পুরো একঘণ্টা ১০ জনের দল নিয়ে খেললো রিয়াল মাদ্রিদ। কিন্তু রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে কষ্ট করতে হয়নি লজ ব্লাঙ্কোজদের। কিলিয়ান এমবাপে এবং আরদা গুলেরের গোলে ২-১ ব্যবধানে রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে জয় নিয়ে ফিরে এসেছে জাবি আলোনসোর শিষ্যরা।

ম্যাচের ১২তম মিনিটে প্রথম গোল করেন রিয়াল মাদ্রিদের ফরাসী তারকা কিলিয়ান এমবাপে। ৩২তম মিনিটে লাল কার্ড দেখেন রিয়াল তারকা ডিন হুইসেন।

১০ জন নিয়েও থামেননি এমবাপ্পে। দ্বিতীয়ার্ধের ঠিক আগ মুহূর্তে (৪৪তম মিনিটে) চমৎকার ড্রিবলিং করে আরদা গুলেরকে পাস দেন তিনি, আর তরুণ তুর্কি ফরোয়ার্ড নিখুঁতভাবে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তবে হাল ছাড়েনি সোসিয়েদাদ। আন্দের বারেনেচিয়ার ক্রস রিয়াল ডিফেন্ডার দানি কারভাহালের হাতে লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পটকিক থেকে মিকেল ওয়ারইয়াবাল গোল করে ব্যবধান কমান।

শেষ মুহূর্তে রিয়ালের রক্ষণভাগ দৃঢ়তা দেখিয়ে জয় নিশ্চিত করে। ৮২ মিনিটে কারভাহালের বদলে মাঠে নামেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, যিনি নতুন যোগ দিয়েছেন দলে।

চার ম্যাচে চার জয় নিয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা দলগুলোর চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে তারা। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা রবিবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবে।

এদিকে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয়টি আলোনসোর জন্যও বিশেষ স্মরণীয়। কারণ এখানেই তিনি খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন এবং ১২৬ ম্যাচ খেলেছেন ক্লাবটির হয়ে। পাশাপাশি তার কোচিং ক্যারিয়ারের শুরুও হয়েছিল সোসিয়েদাদের বি দল থেকেই।

যদিও এই ম্যাচে মোটেও ভালো খেলতে পারেনি রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ৬৪ ভাগ বলের দখল ছিল রিয়াল সোসিয়েদাদের। ৩৬ ভাগ বল দখল ছিল রিয়াল মাদ্রিদের।

তবে প্রতিপক্ষের গোলমুখে ৬টি শট নেন রিয়াল ফুটবলাররা। ৪টি শট নেন রিয়াল সোসিয়েদাদ। এ নিয়ে টানা চার ম্যাচের সবগুলোতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ৪ ম্যাচে তাদের অর্জন পূর্ণ ১২ পয়েন্ট।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের