শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যারা আজই প্রথম ম্যাচ খেলতে নামছে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতলেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আশালঙ্কা। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাসকে।

প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে হংকং সংগ্রহ করেছিল ১৪৩ রান। জবাবে বাংলাদেশ ১৪ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক লিটন দাস করেছিলেন সর্বোচ্চ ৫৯ রান।

শুধু তাই নয়, কিছুদিন আগেই শ্রীলঙ্কা সফরে যখন ওয়ানডে ও টেস্ট সিরিজ হেরেছিল টাইগাররা, তখন টি-টোয়েন্টিতে লঙ্কানদের হারিয়ে এসেছিল লিটন দাসের দল। সে ধারাবাহিকতায় পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল লিটন দাসের দল।

এবার সেই লঙ্কানদের বিপক্ষে জয়ের ধারাবাহিকতাই ধরে রাখতে চায় টাইগাররা। আজ জিততে পারলে সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। সে লক্ষ্যে আজ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। তাসকিনকে বসিয়ে দলে আনা হয়েছে বাঁ-হাতি শরিফুল ইসলামকে।

বাংলাদেশ একাদশ

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্তে চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!