ঊর্বশী মুকুট পরালেন গুজরাটের রিয়া সিংকে

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ জিতেছেন ভারতের গুজরাটের মেয়ে রিয়া সিং। তার মাথায় জয়ের মুকুট পরিয়ে দিলেন বলিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। গতকাল রোববার ভারতের রাজস্থানের জয়পুরে গ্র্যান্ড ফিনালেতে রিয়ার নাম ঘোষণা করা হয়।

গত ১৭ আগস্ট মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন ১৮ বছর বয়সী রিয়া। মুকুট জয়ের মাধ্যমে চলতি বছরের ১৬ নভেম্বর মেক্সিকোয় অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স ২০২৪-এ ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন তিনি। এই পুরস্কার জয়ের জন্য দীর্ঘদিন ধরে শ্রম দিয়েছেন এই তরুণ মডেল ও অভিনেত্রী। অনুষ্ঠানের অন্যতম বিচারক অভিনেত্রী ঊর্বশী রাউতেলা বলেন, ‘আমার মনে হয়েছিল এ বছর মিস ইউনিভার্সে আমাদের দেশ ভালো করবে। সব প্রতিযোগিই ভীষণ পরিশ্রমী এবং নিবেদিত ছিল।’

রিয়া সিং ২০২২ সালে আহমেদাবাদ মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল স্কুল থেকে পাশ করেছেন। তিনি জিএলএস ইউনিভার্সিটি থেকে পারফর্মিং আর্টসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার বাবা ব্রিজেশ সিং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বাবা-মা দুজনই রিয়ার স্বপ্ন পূরণে সহায়তা করেছেন। খুব অল্প বয়স থেকেই মডেল হিসেবে কাজ শুরু করেন রিয়া। ১৬ বছর বয়সে ডিভাস মিস টিন গুজরাট এবং ১৭ বছর বয়সে মিস টিন আর্থ ২০২৩-এর মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং দুটিতেই শিরোপা জিতেছিলেন।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে রিয়া বলেন, ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ জয় করে আমি খুবই খুশি। এই জায়গায় পৌঁছাতে আমি অনেক পরিশ্রম করেছি। আমি নিজেকে এই জয়ের জন্য যোগ্য বলে মনে করি। আগে যারা জয়ী হয়েছেন, তারাও আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছেন।’

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী