আট বছর পর বলিউডে ফিরছেন এই পাকিস্তানি তারকা

পাকিস্তানি তারকা ফাওয়াদ খান দীর্ঘ আট বছর পর বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন। এক রোমান্টিক-কমেডি ছবিতে তাঁকে দেখা যাবে। এ ছবিকে ঘিরে বেশ কিছু তথ্য উঠে এসেছে।

ফাওয়াদ খান শুধু পাকিস্তানে নন, ভারতেও জনপ্রিয়। তাঁকে বলিউডে শেষ দেখা গিয়েছিল ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ। এ ছবিতে ফাওয়াদ ছাড়া ছিলেন রণবীর কাপুর, আনুশকা শর্মা। এবার অভিনেত্রী ঋদ্ধি ডোগরার সঙ্গে জুটি বেঁধে তিনি বলিউড ছবিতে আবার ফিরতে চলেছেন। এ ছবির অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন, ঠিক হয়নি। ছবিটি কে পরিচালনা করবেন, সে বিষয়ে গোপনীয়তা রাখা হয়েছে।

ফাওয়াদের এ ছবির এখন প্রাথমিক পর্যায়ের কাজ চলছে। জানা গেছে, ছবিটির দাপ্তরিক কাজ সবে সম্পন্ন হয়েছে। শুটিং শুরু হবে কিছুদিন পর।

কারণ, ফাওয়াদ ও ঋদ্ধি এখন অন্য প্রকল্পে ব্যস্ত। তবে চলতি বছরের শেষের দিকে এ ছবির শুটিং শুরু হবে বলে গেছে। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের শেষে অথবা ২০২৬ সালের শুরুতে।

আরও জানা গেছে, রোমান্টিক-কমেডি এ ছবির কোনো অংশের শুটিং ভারতে হবে না। ফাওয়াদ আর ঋদ্ধি নিউইয়র্ক ও লন্ডনে যাবেন এ ছবির শুটিং করতে। এদিকে ফাওয়াদ বেশ কিছুদিন ধরে তাঁর পাকিস্তানি ছবি ‘দ্য লেজেন্ড অব মওলা জাঠ’ ভারতে মুক্তির কারণে চর্চায় উঠে আসছেন। কিছুদিন আগেই ঘোষণা করা হয় যে ছবিটি ভারতে মুক্তি পাবে।

এদিকে ফাওয়াদের এ ছবি মুক্তিকে ঘিরে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা অময় খোপকর জানিয়েছেন, কোনো পাকিস্তানি অভিনেতা ও তাঁর কোনো ছবির ঠাঁই নেই ভারতে। তিনি দৈনিক ভাস্কর পত্রিকাকে স্পষ্ট জানিয়েছেন, কোনো পাকিস্তানি অভিনেতা যদি এখানে এসে প্রচারণা করেন, তাহলে তাঁকে পেটানো হবে।

এদিকে ‘দ্য লেজেন্ড অব মওলা জাঠ’ ছবির ভারতে মুক্তিকে ঘিরে রীতিমতো খেপে গেছেন মহারাষ্ট্র নবনির্মাণের প্রধান রাজ ঠাকরে। তিনি জানিয়েছেন, কোনোভাবেই পাকিস্তানি ছবিকে ভারতে মুক্তি পেতে দেবেন না। তিনি প্রেক্ষাগৃহের মালিকদের সতর্কবার্তা দিয়ে বলেছেন, তাঁরা যদি পাকিস্তানি ছবিটি প্রদর্শন করেন, তাহলে তাঁরা বিপদে পড়তে পারেন।

এখন খবর যে ছবিটি ভারতের শুধু একটি রাজ্যে মুক্তি পাবে। ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ছবিটি এখন শুধু পাঞ্জাবে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। ছবিটি পাকিস্তানি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প