ইন্দোনেশিয়ায় এফ-১৬ বিমান দুর্ঘটনায় পাইলটের মৃত্যু, আহত ১

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভাতে একটি এফ-১৬ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। ইন্দোনেশিয়ান বিমান বাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

রোববার (৩ আগস্ট) সকালে পশ্চিম জাভার বোগোর এলাকার সিয়ামপেয়াতে বিমানটি বিধ্বস্ত হয়। 

এটি সকাল ৯টা ৮ মিনিটে আতাং সেনজায়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং সকাল ১০টার দিকে বিধ্বস্ত হয়।

বিমানটি চালাচ্ছিলেন ইন্দোনেশিয়ান বিমান বাহিনীর সাবেক মুখপাত্র ফজর আদ্রিয়ান্তো এবং তার সহকারী পাইলট ছিলেন একজন বেসামরিক নাগরিক রনি আহমদ।

এই দুর্ঘটনায় পাইলট আদ্রিয়ান্তো মারা গেছেন এবং সহকারী পাইলট রনি গুরুতর আহত হয়েছেন। 

ইন্দোনেশিয়ান বিমান বাহিনীর মুখপাত্র আই নিয়োমান সুয়াদন্যানা জানিয়েছেন, উড্ডয়নের আগে বিমানটি সম্পূর্ণ সচল অবস্থায় ছিল। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল