পাকিস্তানের স্বাধীনতা দিবসে ভারতের কার্তিক, সতর্ক বার্তা ফেডারেশনের!

ফেডারেশন অব ওয়েস্টার্ন সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)-এর তরফ থেকে বিশেষ বার্তা পেলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। খবর ছড়িয়েছে, পাকিস্তানের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন তিনি। এতেই ফেডারেশনের পক্ষ থেকে অভিনেতাকে পাঠানো হয় কড়া সতর্ক বার্তা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, আগামী বৃহস্পতিবার (১৪ আগস্ট) পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম এবং টেক্সাস অঙ্গরাজ্যের বৃহত্তম শহর হিউস্টনের একটি এক রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে ‘জশন-এ-আজাদি’ শিরোনামের অনুষ্ঠান।

এ রেস্তোরাঁর মালিক পাকিস্তানি হওয়ায় তিনি অনুষ্ঠানটির আয়োজন করছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে আসবেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। এ অনুষ্ঠানেই যোগ দেয়ার কথা ভারতীয় অভিনেতা কার্তিকের।

খবর এফডব্লিউআইসিই-তে পৌঁছালে কার্তিককে সে অনুষ্ঠানে অংশ নিতে নিষেধ করে ফেডারেশন। এ সতর্ক বার্তা পেয়ে অভিনেতার সহযোগী জানান, এমন কোনো অনুষ্ঠানে অংশ নেয়ার কথাই নেই কার্তিকের।

অভিনেতার তরফ থেকে বলা হয়, এমন অনুষ্ঠানে অংশ নেয়ার কোনো অফিশিয়াল ঘোষণা তিনি দেননি। অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে তাই অনুরোধ করা হয়, এ অনুষ্ঠানে তার নামে যেন প্রচারণা বন্ধ করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের পহেলগামের হামলাকে কেন্দ্র করে নেতিবাচক প্রভাব পড়েছে ভারত ও পাকিস্তানের পাস্পরিক সম্পর্কে। বর্তমানে রাজনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কও ভালো নেই।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!