ওভাল টেস্ট রোমাঞ্চ বাকি রেখেই দিন শেষ করলো ইংল্যান্ড

শেষ টেস্টের শেষদিন পর্যন্ত ম্যাচটা যাওয়ারই কথা ছিল না। শেষ হয়ে যেতো আজই; কিন্তু বৃষ্টির বাধা এবং আলোর স্বল্পতার কারণে শেষ দিকে ৩০ ওভারেরও বেশি খেলা অনুষ্ঠিত হতে পারলো না। যার ফলে ইংল্যান্ডের জয়ের জন্য ৩৫ রান বাকি থাকতেই খেলা শেষ করে দিতে বাধ্য হয়েছেন আম্পায়াররা।

ইংল্যান্ডই যে এই ম্যাচে জিতবে, তা এখনো নিশ্চিত নয়। ম্যাচটা যে কেউ জিততে পারে। কারণ, ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান আর ভারতের প্রয়োজন ৪ উইকেট। ইংল্যান্ডের প্রায় প্রতিষ্ঠিত সব ব্যাটারই আউট হয়ে গেছেন।

ভরসার স্থল মাত্র জেমি স্মিথ এবং জেমি ওভার্টন। এ দু‘জনই রয়েছেন উইকেটে। এই জুটিটার ওপরই নির্ভর করছে ইংল্যান্ডের ভাগ্য। আবার ভারতের প্রাসিদ কৃষ্ণা আজ ইংলিশ ব্যাটারদের ওপর দারুণ প্রভাব বিস্তার করেছিলেন। এছাড়া মোহাম্মদ সিরাজও সমস্যা সৃষ্টি করেছিলেন ইংলিশ ব্যাটারদের ওপর। এ দু‘জন মিলে ৫ উইকেট ভাগ করে নেন।

৩৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর ইংল্যান্ডকে জয়ের রাস্তায় নিয়ে আসেন হ্যারি ব্রুক এবং জো রুট। ৩৯তম টেস্ট সেঞ্চুরি করলেন জো রুট। ১০৫ রান করে আউট হয়ে যান তিনি। হ্যারি ব্রুক করেন ১১১ রান। জ্যাকব বেথেল ৫ রান করে আউট হয়ে যান।

প্রাসিধ কৃষ্ণা নেন সর্বোচ্চ ৩ উইকেট। মোহাম্মদ সিরাজ নেন ২টি এবং আকাশ দিপ নেন ১ উইকেট।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!