ইংলিশ প্রিমিয়ার লিগে পেনাল্টিতে হ্যাটট্রিকের রেকর্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) পেলাল্টির নতুন রেকর্ড হয়েছে। প্রথমবারের মতো পেনাল্টি গোলে হ্যাটট্রিক দেখেছে ইংল্যান্ডের শীর্ষ ক্লাব প্রতিযোগিতাটি।

গতকাল শনিবার ওলভারহ্যাম্পটনের বিপক্ষে বোর্নমাউথের ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে ঘটেছে এ বিরল ঘটনা। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে পেনাল্টি গোলে হ্যাট্রটিক করেছেন বোর্নমাউথের ফুটবলার জাস্টিন ক্লুইভার্ট।

শুধু পেনাল্টি গোলে হ্যাটট্রিক করাই নয়, পেনাল্টি আদায়েও হয়েছে নতুন রেকর্ড। প্রথম ফুটবলার হিসেবে এক ম্যাচে হ্যাটট্রিক আদায় করেছেন বোর্নমাউথের ফরোয়ার্ড এভানিলসন।

নেদারল্যান্ডস ও বার্সেলোনার সাবেক ফুটবলার প্যাট্রিকের ঘরে জন্ম নেওয়া ক্লুইভার্ট পেনাল্টিতে গোল ৩টি করেন ৩, ১৮ ও ৭৪ মিনিটে। বোর্নমাউথের জার্সিতে নিজের ৫০তম ম্যাচে রেকর্ড গড়ে দলকে দারুণ জয়ই উপহার দিলেন ডাচ ফরোয়ার্ড। দুর্দান্ত জয়ে তাৎক্ষণিকভাবে পয়েন্ট টেবিলে ১১তম স্থানে ওঠে বোর্নমাউথ।

২০২৩ সালে রোমা থেকে বোর্নমাউথে আসা ২৫ বছর বয়সী ক্লুইভার্ট ম্যাচ শেষে বলেন, ‘ইতিহাসে জায়গা করে নেওয়াটা দুর্দান্ত ব্যাপার। আমি আনন্দে ভাসছি।’

শনিবার বোর্নমাউথের হয়ে বাকি এক গোল করেন মিলস কারকেজ (৮ মিনিটে। অন্যদিকে ওলভারহ্যাম্পটনের হয়ে জোড়া গোল করেন- ইয়ুর্গেন স্ট্রান্ড লারসেন (৫ ও ৬৯ মিনিটে)।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের