আ.লীগকে নিষিদ্ধ ও এটিএম আজহারের মুক্তির দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা

বাংলাদেশে অব্যাহত সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ, জামায়াত নেতা এটিএম আজহারের নিঃশর্ত মুক্তি ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে লন্ডনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকালে লন্ডনের আলতাব আলী পার্কে প্রতিবাদ সভার আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘জাস্টিস ফর জুলাই ইউকে’।

সিলেট শিক্ষাবোর্ডের সাবেক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান পীরের সভাপতিত্বে ও সংগঠনের এসিস্ট্যান্ট সেক্রেটারি কামরুল হাসান নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিমের সাবেক সভাপতি কমিউনিটি নেতা জুবের আহমদ আহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক শিবির নেতা বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আমিনুল ইসলাম মাহমুদ।

সভায় বক্তব্য রাখেন- মানবাধিকার কর্মী এডভোকেট সাইফুর রহমান পারভেজ, জাস্টিস ফর জুলাই ইউকের সেক্রেটারি আবু তালহা, অফিস সেক্রেটারি মাসুদ মুফাসসির, অর্থ সম্পাদক আব্দুল হাই সুফিয়ান, সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আবুল খায়ের, অর্গেনাইজিং সেক্রেটারি সালাহ উদ্দিন গাজী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিমের সাবেক সেক্রেটারি আশিক উদ্দিন। সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহকারী অর্থ সম্পাদক হাফিজ মিজানুর রহমান।

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন- মানবাধিকার কর্মী রায়হান চৌধুরী, আহসান হাবিব, মনির আহমদ, আশরাফুজ্জামান জুয়েল, মাহি, শাহেদ মিয়া, আকরাম, রায়হান চৌধুরী, আহসান হাবিব, মো. রাশেদুর রহমান, আবিদুর রহমান, আশিক মুসাদ্দেক নাঈম, সাইয়েদ আজহার হোসাইন উমর ও মো. সিরাতুল ইসলাম আবির প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে জুবের আহমদ আহাদ বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশের যে চিত্র আমরা দেখছি তা আমাদের হতাশ করেছে। দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। এটিএম আজহারের মতো প্রবীণ রাজনীতিবিদকে এখনো মুক্তি না দেওয়া এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করায় বর্তমান অন্তর্বর্তী সরকারের জুলাই বিপ্লব ধারণ করা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা অনতিবিলমম্বে এটিএম আজহারের মুক্তি এবং আওয়ামী লীগ নামক গণহত্যাকারী দলকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। 

  • Related Posts

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading
    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করা সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন। শুক্রবার (২৪ জুলাই) কালের কণ্ঠকে তার পরিবারের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো.…

    Continue reading

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে ১১৩৩ বাংলাদেশিসহ ২২ হাজারের বেশি অভিবাসী

    মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে ১১৩৩ বাংলাদেশিসহ ২২ হাজারের বেশি অভিবাসী