আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর। 

তিনি জানায়, বৃহস্পতিবার ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়। পরে সেখানে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি ও আশুলিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করে। তবে তিন ডাকাত পালিয়ে যায়।

এ সময় তাদের কাছ থেকে দুটি টর্চলাইট, একটি রামদা, একটি বড় দা, একটি বড় চাইনিজ কুড়াল, একটি কাটার, একটি কাটের লাঠি ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়। 

আটক পাঁচ ডাকাত হলো- খায়ের হোসেন, কবির হোসেন, ইমরান আলী, সুমন মিয়া ও সাইফুল ইসলাম। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। 

দুর্ধর্ষ এই আন্তঃজেলা ডাকাত দলকে আটক করায় এলাকায় স্বস্তি নেমে এসেছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এছাড়া পালিয়ে যাওয়া ডাকাতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের