আরশ-মাহির ‘মন খারাপের দিনে’

এক সাধারণ মেয়ে অরনী। কিন্তু তাকে ঘিরে ঘটে অস্বস্তিকর এক ঘটনা। এলাকার বখাটে তারিকুল নানাভাবে তাকে উত্যক্ত করতে থাকে। অরনী না বলতে না পারলেও, বাবার কাছেও কিছু বলতে পারে না। দুই দিকেই যেন আটকে যায় সে।

তারিকুল এবার নতুন কৌশল নেয়। মিরাজ নামে এক আইটি বিশেষজ্ঞ ছেলেকে টাকা দিয়ে অরনীর সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করতে বলে। যাতে করে সে মেয়েটির গতিবিধি নজরে রাখতে পারে। কিন্তু পরিকল্পনা ব্যর্থ হয়। কারণ, মিরাজ অরনীর প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ে এবং তরিকুলের প্রস্তাব প্রত্যাখ্যান করে।

এরপর পরিস্থিতি জটিল আকার ধারণ করে। এই বিপদের মুহূর্তে অরনী কী করবে? আর মিরাজই বা কতটা পাশে দাঁড়াবে নারী উত্যক্তকারীর বিরুদ্ধে? এই প্রশ্নের জবাব মিলবে ইশতিয়াক আহমেদ পরিচালিত ‘মন খারাপের দিনে’ নাটকে।

আশা মাল্টিমিডিয়া প্রযোজিত এই নাটকটি ঢাকা ও ঢাকার বাইরে চিত্রায়িত হয়েছে। এতে জুটি হয়ে অভিনয় করেছেন আরশ খান ও সামিরা খান মাহি। আরও আছেন রওনক রিপন, খলিলুর রহমান কাদেরী, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, রাজু আহসান, জ্যাক সজলসহ অনেকে।

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক ইশতিয়াক আহমেদ নিজেই। তাসনুভের সংগীতে লুৎফর হাসান গেয়েছেন নাটকের একটি গান।

আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) নাটকটি প্রকাশ পাবে এটিভি ইউএসএ’র ইউটিউব চ্যানেলে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প