বক্স অফিসে ঝড় তুলেছে ‘কানতারা ২’

ভারতের বক্স অফিসে ঝড় তুলেছে ঋষভ শেঠি পরিচালিত ও অভিনীত নতুন কন্নড় সিনেমা ‘কানতারা ২’। ছবিটি মুক্তি পেয়েছে ‘কানতারা: চ্যাপ্টার ১’ নামে। মুক্তির মাত্র পাঁচ দিনেই ছবিটি আয় করেছে ৩০৮ কোটি রুপি। যা চলতি বছরে ভারতীয় সিনেমা হিসেবে অন্যতম সেরা ওপেনিং রেকর্ড হিসেবে ধরা হচ্ছে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতের বাইরে সিনেমাটি একই সময়ে আয় করেছে আরও ৬০ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৩৬৮ কোটি রুপি।

বলি মুভি রিভিউজ জানায়, মুক্তির প্রথম দিনেই ‌‘কানতারা ২’ বিশ্বব্যাপী আয় করেছিল ৮৭.৯ কোটি রুপি। দ্বিতীয় দিনে ৬১ কোটি, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনে যথাক্রমে ৮১, ৯১ ও ৪০ কোটি রুপি আয় করেছে ছবিটি। মাত্র পাঁচ দিনেই এই সিনেমা বছরের সর্বোচ্চ আয়কারী কন্নড় ছবি হিসেবে রেকর্ড গড়েছে। পেছনে ফেলেছে আগের হিট ‘সু ফ্রম সো’-এর আয়কেও (৯২ কোটি রুপি)।

শুধু কন্নড় ইন্ডাস্ট্রিতেই নয়, ‘কানতারা: চ্যাপ্টার ১’ পুরো ভারতের বড় বাজেটের সিনেমাগুলোকেও টেক্কা দিচ্ছে। বিদেশেও ছবিটির জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।

২০২২ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘কানতারা’ ছিল একটি ব্লকবাস্টার। ১৬ কোটি রুপির বাজেটে তৈরি সেই ছবি বিশ্বব্যাপী আয় করেছিল ৪০০ কোটির বেশি। দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে রেকর্ড গড়েছিল ছবিটি।

সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার মুক্তি পেয়েছে এর প্রিকুয়েল ‘কানতারা: চ্যাপ্টার ১’। ইতিহাস, মিথ ও লোকজ বিশ্বাসের মেলবন্ধনে গড়ে ওঠা এই পিরিয়ড অ্যাকশন ড্রামায় ঋষভ শেঠি আবারও প্রমাণ করেছেন তার পরিচালনা ও অভিনয়ের দক্ষতা।

এই ছবি দিয়ে আবারও অভিনেতা ও পরিচালক ঋষভ শেঠি আলোচনায়। তার সঙ্গে আলোচনায় উঠে এসেছেন কানতারার নায়িকা তরুণী অভিনেত্রী রুক্মিণী বসন্ত। কানতারার প্রিক্যুয়ালে অভিনয় করে রাতারাতি আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর