আরবাজের দ্বিতীয় বার বাবা হওয়ার গুঞ্জন

দ্বিতীয় বিয়ের পর কি দ্বিতীয় বার বাবা হতে চলেছেন বলিউড তারকা আরবাজ খান? সোমবার এমনই গুঞ্জনে তোলপাড় বলিউড।

সালমান খানের নতুন ছবি ‘সিকান্দর’ সদ্য মুক্তি পেয়েছে। তার ওপরে ওই দিন ঈদ। সন্ধ্যায় তাই জমকালো উদযাপনের আয়োজন করেছিলেন বোন অর্পিতা খান শর্মা। সেখানে স্ত্রী সুরা খানকে নিয়ে হাজির আরবাজ।

ছবিশিকারিদের জন্য আলাদা জায়গার বন্দোবস্ত ছিল। সেখানে আমন্ত্রিত সবাই দাঁড়িয়ে ছবি তুলেছেন। কেবল দাঁড়াননি সালমানের ভাই। ‘পরে দেব’ এ আশ্বাস দিয়ে সস্ত্রীক তড়িঘড়ি ভেতরে ঢুকে গিয়েছেন। সুরাকে রীতিমতো ক্য়ামেরার থেকে আড়াল করেছেন! এ সব দেখেই গুঞ্জন ছড়ায়।

বলিউড বলছে, গুঞ্জন ছড়ানোর আরও একটি কারণ নাকি সুরার পোশাকও। এ দিন তাকে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে। যা তার গর্ভাবস্থা আড়ালে রাখতে সাহায্য করেছে। তার চেহারাতেও নাকি অন্তঃসত্ত্বা হওয়ার আভাস খুঁজে পেয়েছেন উপস্থিত কিছু ছবিশিকারি। ব্যস, আরবাজ-সুরার উদযাপনে যোগদানের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে ভিডিও আকারে ছড়িয়ে দেন তাঁরা সমাজমাধ্যমে। যা থেকে চর্চা বেড়ে দ্বিগুণ। যদিও খানদান এ বিষয়ে একটি শব্দও খরচ করেননি।

সালমানের বোনের ঈদ পার্টিতে এ দিন দেখা গিয়েছে সস্ত্রীক রীতেশ দেশমুখ, প্রযোজক রমেশ তৌরানি, রবিনা টন্ডন, সস্ত্রীক সোনাক্ষী সিন্‌হা, সোনালি বেন্দ্রে, চাঙ্কি পাণ্ডে, ইউলিয়া ভন্তুর, জ্যাকি শ্রফ-সহ বলিউডের প্রথম সারির তারকাদের।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের