মুক্তির একদিন পরই শো বাড়ল জংলির

মুক্তির একদিন পরই মাল্টিপ্লেক্সে শো বাড়লো এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমার। তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।

তিনি জানান, ঈদের সিনেমার সর্বাধিক ভাইব থাকলেও মুক্তির প্রথম মাল্টিপ্লেক্সে আমাদের শো কম দেওয়া হয়েছিল। জানিনা সেটা কি কারণে। এমনটি সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় বিশাল বড় বিলবোর্ড টাঙালেও সে শাখাতে কোনো শো রাখা হয়নি। কিন্তু আজ সীমান্ত সম্ভারের শাখাতে সকাল ১১টা ও বিকেল ৪টায় দুটি শো দেওয়া হয়েছে। পাশাপাশি যমুনা ব্লকবাস্টারেও একটি শো বেড়েছে। মুক্তির একদিন পর জংলির শো এবং হল বাড়ার খবরটি জংলি টিমের জন্য আনন্দের।  

প্রযোজক আরও জানান, প্রথম দিন শো কম থাকলেও আজকে হল বেড়েছে একটি আর  শো বেড়েছে তিনটি। এখন সারা দেশের মাল্টিপ্লেক্সে সর্বামোট ১৮টি  শো চলছে। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের পান্থপথ শাখায় ৩টি, মিউজিয়াম শাখায় ২টি, সীমান্ত সম্ভার শাখায় ২টি, উত্তরা শাখায় ২টি ও চট্টগ্রাম শাখায় ৩টি করে শো চলছে। অন্যদিকে ব্লকবাস্টার সিনেমাস শাখায় ৩ টি ও লায়ন সিনেমায় ৩টি করে শো চলছে।  

শো বাড়ানোর বিষয়টির স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদও নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্স সবসময় বাংলা সিনামাকে সর্বাধিক প্রায়োরিটি দিয়ে প্রদর্শন করে থাকে। তবে শো বাড়া বা কমার বিষয়টি টুটালই নির্ভর করে দর্শকদের চাহিদার ওপর।  আমরা দর্শকদের চাহিদাকে সর্বাধিক মূল্যায়ন করি।  

যমুনায় শো বাড়ার বিষয়টি  যমুনা ব্লকবাস্টারের মার্কেটিং বিভাগের সহকারী ম্যানেজার মাহবুবুর রহমানও গণমাধ্যমকে জানিয়েছেন।  

জংলি সিনেমা মূখ্য চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছেন নৈঋতা। মুক্তির পর দিন থেকেই সিনেমাটির গল্প ও আর্টিস্টদের অভিনয় দারুণ ভাবে প্রংশিত হচ্ছে।  

জংলি সিনেমার সব গানের সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

  • Related Posts

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেছেন। রোববার (২৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। আইএসপিআর…

    Continue reading
    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

    কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চার শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫ শিক্ষার্থী ও চার শিক্ষক প্রথমবারের মতো দেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়েছেন। রোববার (২৮ জুন) সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত…

    Continue reading

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

    নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

    নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

    শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    বিশ্বকাপে মেসির আর‌ও একটি অনন্য বিশ্বরেকর্ড

    বিশ্বকাপে মেসির আর‌ও একটি অনন্য বিশ্বরেকর্ড

    একের পর এক আক্রমণ করেও ড্র কলম্বিয়া-পর্তুগাল ম্যাচ

    একের পর এক আক্রমণ করেও ড্র কলম্বিয়া-পর্তুগাল ম্যাচ

    রণবীরের পাশে দাঁড়িয়ে যা বললেন সুনীল শেঠি

    রণবীরের পাশে দাঁড়িয়ে যা বললেন সুনীল শেঠি

    চীনের হাইনান প্রদেশ সফরে গণমাধ্যম প্রতিনিধিদল

    চীনের হাইনান প্রদেশ সফরে গণমাধ্যম প্রতিনিধিদল

    দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি 

    দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি