আদালতের নির্দেশে ইতালিতে ফিরছেন বাংলাদেশিসহ ৪৩ অভিবাসী

অবৈধ অভিবাসীদের আলবেনিয়ার আশ্রয় কেন্দ্রে পাঠানোর বিষয়ে ইতালির মেলোনি সরকারের সিদ্ধান্ত অকার্যকর হয়ে পড়ছে। উচ্চ আদালতের রায়ে সবশেষ অধিকাংশ বাংলাদেশিসহ ৪৩ জন অবৈধ অভিবাসীকে ইতালিতে ফেরত আনতে বাধ্য হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) আদালতের বিচারকরা অভিবাসীদের মুক্তি দেয়ার নির্দেশ দেন এবং শনিবার সন্ধ্যার মধ্যে তাদের ইতালিতে ফিরিয়ে আনার পক্ষে রায় দেন। এ নিয়ে তৃতীয়বারের মতো সরকারি সিদ্ধান্ত বাতিল হলো। এ ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশিরা খুশি। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন তারা।

এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিচারকরা জানান, প্রতিটি অভিবাসীর স্বাধীনতা বা অধিকার সম্পর্কে ভাবা উচিৎ। আশ্রয়ের নামে কাউকে আটকে রাখা মানে তার অধিকার হরণ করা বলে মন্তব্য করেন তারা।

যদি কেউ নিরাপদ দেশের নাগরিক হয়ে থাকেন, তাহলে আদালত তাদের ইতালিতে থাকার অনুমতি দেবে না বলেও জানান তারা। এছাড়া, ইচ্ছার বিরুদ্ধে কাউকে জোরপূর্বক অন্য দেশে নিয়ে আটকে রাখাকে অন্যায় বলে মনে করেন তারা।

ইতালিতে ফিরিয়ে আনা ৪৩ অভিবাসন প্রত্যাশীর ব্যাপারে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। আর এ রায়ের বিপক্ষে আপিল করা হবে কি না, তা নিয়েও কিছু জানা যায়নি।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল