সর্বোচ্চ পারিশ্রমিকে ইতিহাস গড়লেন প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডে জনপ্রিয়তার শীর্ষ পেরিয়ে হলিউডে নাম লিখিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিচরণ করেছেন অভিনয়সহ গানের জগতেও। এবার বলিউডে আবারও আলো ছড়াবেন নতুন ইতিহাস গড়ে। রাজামৌলির সিনেমা দিয়ে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া।

প্রিয়াঙ্কার শুরুটা হয়েছিল বিশ্বসুন্দরীর খেতাব পেয়ে। তারপরই বলিউড প্রাঙ্গনে পা রাখেন। বর্তমানে ব্যস্ত হলিউডের সিনেমা-সিরিজ নিয়ে। বলিউডের সিনেমায় তাকে দেখা যায়নি দীর্ঘ সময়।

বিরতি ভেঙে ঠিক বীরের বেশে প্রবেশ করছেন প্রিয়াঙ্কা। রেকর্ড সংখ্যক পারিশ্রমিক নিয়ে কাজ শুরু করবেন জনপ্রিয় পরিচালক এস এস রাজামৌলির সিনেমায়।

ইন্ডিয়া টুডে বলছে, ‘আরআরআর’ সিনেমার-এর অসাধারণ সাফল্যের পর এস এস রাজামৌলি নির্মাণ করতে চলেছেন সিনেমা ‘এসএসএম ২৯’। আগেই শোনা গিয়েছিলো, বহুল প্রতীক্ষিত এই সিনেমায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা। কিন্তু অভিনেত্রী বিরাট অঙ্কের পারিশ্রমিক চেয়ে বসেন। প্রথমে রাজমৌলি রাজি না হলেও শেষপর্যন্ত সাবেক এই বিশ্বসুন্দরীর কাছে হার মেনেছেন।

রাজামৌলির পরবর্তী এই সিনেমার বাজেট ১০০০ কোটি রুপিরও বেশি। যেখানে প্রিয়াঙ্কা একাই নিচ্ছেন ৩০ কোটি রুপি। এর মাধ্যমে ভারতের সিনেমার ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর তালিকায় নাম লেখালেন প্রিয়াঙ্কা।

দীপিকা পাড়ুকোন, যিনি ১৫ থেকে ২০ কোটি রুপি পারিশ্রমিক নেন সিনেমা প্রতি, তাকে টপকে গেলেন প্রিয়াঙ্কা। এই সিনেমায় প্রিয়াঙ্কা দক্ষিণি তারকা মহেশ বাবুর সঙ্গে অভিনয় করবেন।

রাজামৌলি নির্মিত এই সিনেমায় মনোমুগ্ধকর দৃশ্য এবং আকর্ষণীয় গল্প দেখানো  হবে বলে আশা করা হচ্ছে। সিনেমার শুটিং হবে হায়দরাবাদ ও  কেনিয়ার বিভিন্ন লোকেশনে। 

জানা যায়, ‘বাহুবলী’র মতো এই সিনেমাটিও রাজমৌলি দু’টি পর্বে আনতে চলেছেন। সিনেমার প্রথম পর্ব ২০২৭ সালে এবং দ্বিতীয় পর্ব ২০২৯ সালে মুক্তি পাবে। এরইমধ্যে গল্প লেখার কাজ শেষ হয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে শুরু হবে সিনেমার শুটিং।   

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প