আজ অভিনেতা ইয়াশ রোহানের জন্মদিন

টেলিভিশন দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করলেও সিনেমাতেও বেশ জনপ্রিয় ইয়াশ রোহান। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে দেখা গেছে তাঁকে। ইয়াশ রোহানের বড় পর্দায় অভিষেক হয় ‘স্বপ্নজাল’ সিনেমার মধ্য দিয়ে। তাঁর বিপরীতে নায়িকা ছিলেন পরীমনি।

‘পরাণ’ সিনেমা দিয়েও দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিলেন এই অভিনেতা। পাশাপাশি নাটক ও ওয়েব ফিল্মেও সমান জনপ্রিয় অভিনেতা। ইয়াশ রোহান এবং অভিনেত্রী তটিনির একটি ভালো জুটি গড়ে উঠেছে। আজ এই অভিনেতার জন্মদিন।

এক সাক্ষাৎকারে অভিনয়ে আসা এবং জীবনের খুঁটিনাটি নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন ইয়াশ রোহান। বড় পর্দা, ছোট পর্দা এবং ওটিটি প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি একজন অভিনেতা। আমার কাছে বড় পর্দা, ছোট পর্দা এবং ওটিটি বিষয় নয়। আমি একটি ইউটিউবের জন্য নাটক করতে গেলেও ওখানে অভিনয় করি, ফিচার ফিল্ম করতে গেলেও আমি ওখানে অভিনয় করি। আমি একটি ওটিটির সিরিজ করতে গেলেও সেখানে অভিনয়টাই করি।

আমার কাজটা যেহেতু একই, প্রতিটি কাজেই যেহেতু একই ধরনের কিংবা তার চেয়ে বেশি পরিশ্রম করতে হচ্ছে, তখন কাজটা কোথায় দেখাচ্ছে, সেটা ম্যাটার করে না।’

দৈনন্দিন জীবন এবং অভিনয়ে আসা নিয়ে বলেন, ‘আমি ঘুমাতে পছন্দ করি। প্রচুর সময় ঘুমিয়ে কাটাই। আমার অভিনেতা হওয়ার শখ কখনোই ছিল না। আমি সব সময় একাডেমিক লাইনেই থাকতে চেয়েছি। কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী ছিলাম। একটা সময় শিক্ষকতাও করতাম। অভিনয়টাকে কখনোই গুরুত্ব দিইনি। কিন্তু এখানে আসা পুরোটাই কাকতালীয়। আমার মেয়ে ফলোয়ার্স বেশি। নিজেকে আরও ভালো অভিনেতা হিসেবে দেখতে চাই। মোশাররফ করিম আমার প্রিয় অভিনেতা। মা আর বড় ভাই সব সময়ই অভিনয়ে আমাকে সমর্থন করতেন।’

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের