মালয়েশিয়া-সিঙ্গাপুর ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, এলআরটি স্টেশনে ভাংচুর

আসিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের ০-০ গোলে ড্র করাকে কেন্দ্র করে কুয়ালালামপুরের বন্দর তাসিক সেলাতান এলআরটি স্টেশনে মালয়েশিয়া-সিঙ্গাপুর ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া লাইট রেল ট্রান্সজিট (এলআরটি) স্টেশনে ভাংচুর চালিয়েছে উভয়পক্ষ।

শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কুয়ালালামপুর বন্দর তাসিক সেলাতান এলআরটি স্টেশনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৩ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিও ক্লিপে দেখা যায়, উভয় দলের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এরপর এক পর্যায়ে একে অন্যের গায়ে হাত তুলেন। কিছুক্ষণ পরেই লাথি ও লোহার বস্তু ছুঁড়ে মারা হয় ট্রেনের দরজায়। এতে ট্রেনের দরজা ও জানালা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনায় লাইট রেল ট্রান্সজিট (এলআরটি) কর্তৃপক্ষ শনিবার সুঙ্গাই বেসি থানায় একটি পুলিশ প্রতিবেদন দায়ের করেছে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আরও তদন্ত পরিচালনার জন্য রয়েল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম) টিম অপরাধীদের খুঁজতে অভিযানে নেমেছে।

এদিকে চেরাস জেলা পুলিশ প্রধান, সহকারী কমিশনার আইদিল বলহাসান জানান, মধ্যরাতের দিকে আমপাং-শ্রী পেটালিং লাইনের একটি ট্রেন বন্দর তাসিক সেলাতান স্টেশনে পৌঁছালে ফুটবল সমর্থকদের একটি দল ট্রেন থেকে নেমে আসে এবং অন্য একটি দলের সাথে তর্ক শুরু হয়, যা ঝগড়ায় রূপ নেয়।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের