চাঁদাবাজদের তালিকা হচ্ছে, অচিরেই পদক্ষেপ: ডিএমপি কমিশনার

রাজধানীতে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী। দুয়েক দিনের মধ্যেই তালিকা প্রস্তুত হয়ে গেলে অচিরেই পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

চাঁদাবাজি রুখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই জানিয়ে সবার সহযোগিতা চান ডিএমপি কমিশনার। তিনি বলেন, চাঁদাবাজি একটি সামাজিক অপরাধ। চাঁদাবাজি মোকাবিলা করার জন্য শুধু পুলিশ নয়, সমাজের প্রতিটি অঙ্গ সংগঠনকে এগিয়ে আসতে হবে। কোথায় চাঁদাবাজি হচ্ছে, কারা করছেন– সেই বিষয়ে একটি প্রতিরোধ গড়ে তোলা খুব জরুরি হয়ে পড়েছে।  

শেখ মো. সাজ্জাত আলী বলেন, 

আমাদের সমাজের অধিকাংশ লোক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিব। অথচ চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে। এতে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

তিনি বলেন, চাঁদাবাজি ঠেকানোর জন্য আমি এবং আমার সহকর্মীদের উপর অনেক দায়িত্ব। আমি চাঁদাবাজদের হালনাগাদ একটি তালিকা তৈরি করছি। তালিকাটি দুয়েক দিনের মধ্যে সম্পন্ন হলে চাঁদাবাজদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অচিরেই পদক্ষেপ নেবো।

ডিএমপি কমিশনার বলেন, 

যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের অনুরোধ করবো, আপনারা এই কাজে লিপ্ত হবেন না। আমাকে কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য করবেন না।      

এ সময় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে লাইসেন্সের পাশাপাশি ট্যাক্সের আওতায় আনতে উদ্যোগ নেয়ার কথাও বলেন তিনি। এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়ছে। এটাকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। তা না হলে শহরে ট্রাফিক অবস্থার আরও অবনতি হবে। অটোরিকশাকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনতে হবে।

থানায় থানায় মামলা নিয়ে এখন আর হয়রানি হয় না দাবি করে শেখ মো. সাজ্জাত আলী বলেন, এক দিনে যদি ৫০০টি মামলাও হয় সবকটি নেয়া হবে। পরিসংখ্যানে অপরাধের সংখ্যা আগের তুলনায় বেশি দেখা যাচ্ছে। কারণ সব মামলাই নেয়া হচ্ছে। সব রিপোর্টিই গ্রহণ করা হচ্ছে।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের