আগস্টের ৩০ দিনে রেমিট্যান্স এলো ২২২ কোটি ৯০ লাখ ডলার

 চলতি আগস্ট মাসের ৩০ দিনে প্রবাসী আয় এসেছে ২২২ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৬ হাজার ৯৭০ কোটি টাকা (প্রতি ডলার ১২১ টাকা হিসাবে)।

রোববার (৩১ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

চলতি আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় আগের বছরের আগস্টের চেয়ে কিছুটা বেশি আগের মাস জুলাইয়ের চেয়ে কম। জুলাই মাসে প্রবাসী আয় এসেছিল ২৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। আর আগের বছরের পুরো আগস্টে এসেছিল ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার।

আগস্ট মাসে প্রবাসী আয়ের উচ্চ ধারা অব্যাহত থাকলেও আগের মাসে কয়েক মাসে আসা প্রবাসী আয়ের চেয়ে কিছুটা কম। গত চার মাসের প্রতি মাসে ২৪৭ কোটি থেকে ২৬৩ কোটি ৮৬ লাখ পর্যন্ত প্রবাসী আয় এসেছে। সে হিসাবে চলতি আগস্টের ৩০ দিনে কিছুটা কমেছে।  

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ কোটি ১৯ লাখ ১০ হাজার ডলার।  আর রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯৮ লাখ ১০ হাজার ডলার।

বেসরকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে  ১৪৫ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১ লাখ ৫০ হাজার ডলার।

১০ ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি

আগস্টের ৩০ দিনে কোনো প্রবাসী আয় আসেনি বিদেশি স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও হাবিব ব্যাংক। বেসরকারি সীমান্ত ব্যাংক,পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, সিটিজেন ব্যাংক ও কম্যুনিটি ব্যাংক অব বাংলাদেশ। এছাড়া রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব এর মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের