মালদ্বীপে রেমিট্যান্সে বাংলাদেশের একক আধিপত্য

মালদ্বীপ মানি অথরিটি (এমএমএ) প্রকাশিত ২০২৪ সালের পেমেন্টস বুলেটিন অনুযায়ী, গত বছর দেশটি থেকে প্রবাসী শ্রমিকরা মোট ১৪৩.৫ মিলিয়ন মার্কিন ডলার নিজ দেশে পাঠিয়েছেন। যা ২০২৩ সালের তুলনায় ৫৯ শতাংশ বেশি। একই সময়ে বহির্মুখী রেমিট্যান্স লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ১৫৫.৫ মিলিয়ন ডলারে, এক বছরের ব্যবধানে যার প্রবৃদ্ধি ১২১ শতাংশ।

এই প্রবাহে এককভাবে শীর্ষে রয়েছে বাংলাদেশ। ২০২৪ সালে মালদ্বীপ থেকে ১১২ মিলিয়ন ডলারের বেশি অর্থ বাংলাদেশে গেছে, যা মোট রেমিট্যান্সের ৭২ শতাংশ। তুলনায় নেপাল পেয়েছে ৫ শতাংশ, ফিলিপাইন ও মিশর ৪ শতাংশ করে, আর ভারত পেয়েছে মাত্র ২ শতাংশ।

এ প্রবণতা মালদ্বীপে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যাগত আধিপত্যের প্রতিফলন। ধারণা করা হয়, দেশটিতে বর্তমানে ৮০ হাজারেরও বেশি বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত, যা মোট বিদেশি শ্রমশক্তির মধ্যে সর্বাধিক।

গত এক দশকে মালদ্বীপে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ক্রমেই বেড়েছে। শুরুতে নির্মাণশিল্প, মৎস্য প্রক্রিয়াজাতকরণ ও গৃহকর্মী খাতে বেশি থাকলেও এখন তারা আতিথেয়তা ও সেবাখাতেও বিস্তৃত। ফলে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পেয়েছে। তবে ২০২০-২১ সালে মহামারির কারণে এ প্রবাহে সাময়িক পতন ঘটে। পরে দ্রুত পুনরুদ্ধার হয়ে বর্তমানে তা রেকর্ড স্তরে পৌঁছেছে।

অর্থনীতিবিদরা মনে করেন, মালদ্বীপ থেকে রেমিট্যান্স বৃদ্ধির কারণ কয়েকটি—বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বৃদ্ধি; মহামারির পর অর্থনীতির পুনরুদ্ধার; বৈধ চ্যানেলের ব্যবহার বাড়া; শ্রমিকদের মজুরি কাঠামোয় উন্নতি।

তাদের ভাষায়, মালদ্বীপ একটি ছোট অর্থনীতির দেশ হলেও সেখান থেকে বাংলাদেশের রেমিট্যান্স প্রাপ্তি আশ্চর্যজনকভাবে বেশি। এটি প্রমাণ করে, বাংলাদেশের শ্রমিকরা শুধু মধ্যপ্রাচ্য নয়, দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলিতেও বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশের জিডিপির প্রায় ৬–৭ শতাংশ প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল। মালদ্বীপ থেকে আসা রেমিট্যান্স শুধু বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ কমাচ্ছে না বরং গ্রামীণ অর্থনীতিতে ভোগ ও বিনিয়োগ উভয় ক্ষেত্রেই অবদান রাখছে।

তবে বিশিষ্টজনেরা মনে করিয়ে দেন—শ্রমিকদের দক্ষতা, বৈধ কাগজপত্র এবং ন্যায্য মজুরি নিশ্চিত না হলে এই প্রবৃদ্ধি দীর্ঘমেয়াদে টেকসই নাও হতে পারে।

দক্ষ শ্রমিক রপ্তানি: নির্মাণশ্রমিক ছাড়াও হোটেল, পর্যটন ও প্রযুক্তিখাতে দক্ষ কর্মী পাঠানো গেলে নতুন সুযোগ তৈরি হবে।

প্রাতিষ্ঠানিক রেমিট্যান্স বৃদ্ধি: হুন্ডির পরিবর্তে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারের প্রবণতা বাড়াতে হবে। এজন্য মালদ্বীপে বাংলাদেশের সরকারি কোনো ব্যাংকের শাখা খোলা জরুরি।

মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন, দুই দেশের মধ্যে শ্রম চুক্তি আরও সুদৃঢ় হলে শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নত হবে।

মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি সোহেল রানা মন্তব্য করেন, মালদ্বীপ থেকে বাংলাদেশের প্রবাসী আয় কেবল অর্থনৈতিক সূচক নয়; বরং এটি বৈদেশিক মুদ্রার যোগান, শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান এবং প্রবাসী শ্রমিকদের অবদানের উজ্জ্বল দৃষ্টান্ত। যদি চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা যায়, তবে এই রেমিট্যান্স প্রবাহ আগামী বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!