অঘোষিত সেমিফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঠিক সেমিফাইনাল নয়, তবে ম্যাচটি অঘোষিত সেমিফাইনাল হিসেবেই পরিণত হয়েছে। আজ হারলেই বিদায়। জিতলে ফাইনাল। এমন একটি মাস্টউইন ম্যাচে জিততে পারবে বাংলাদেশ?

যদিও গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক লিটন দাসকে। বাধ্য হয়ে নেতৃত্বের দায়িত্ব রয়েছে জাকের আলী অনিকের ঘাড়ে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে টস করতে নেমে শুরুতেই জয় পেলেন বাংলাদেশ অধিনায়ক। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন জাকের আলী অনিক। ব্যাট করার আমন্ত্রণ জানালেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকে।

টস করতে নেমে কয়েন নিক্ষেপ করেন পাকিস্তান অধিনায়ক। আগের ম্যাচের মতো হেড কল করেন জাকের আলী অনিক এবং আজও টস জিতলেন তিনি। কেন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন? জাকের আলী বলেন, ‘আগের ম্যাচেও প্রথমে ভালো বোলিং করছে। একই পারফরম্যান্স আজও ধরে রাখার ইচ্ছা বাংলাদেশ দলের।’

জাকের আরও বলেন, ‘উইকেট অনেক শুষ্ক। আর টুর্নামেন্টের আগে, টুর্নামেন্ট চলাকালীনও জয়ের মানসিকতা ছিল এবং তা এখনও পরিবর্তিত হয়নি।’

দলে তিনটি পরিবর্তন সাইফুদ্দিন, নাসুম আহমেদ এবং তানজিদ তামিম খেলছেন না। তাদের পরিবর্তে একাদশে এলেন শেখ মেহেদী, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান।

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (অধিনায়ক এবং উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, ফাখর জামান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), হুসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের