যুক্তরাষ্ট্রে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ইন্তেখাব দিনার

বাংলাদেশি অভিনেতা ইন্তেখাব দিনার আবারও প্রমাণ করলেন তার অসাধারণ অভিনয়ক্ষমতা। যুক্তরাষ্ট্রের ‘এলএ ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-তে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন তিনি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’-এ অভিনয় করে এই স্বীকৃতি পেলেন দিনার।

তার সঙ্গে ১৭ মিনিট দৈর্ঘ্যের সিনেমার পরিচালক বিজন ইমতিয়াজও জিতেছেন সেরা নির্মাতার পুরস্কার।

ছবিটিতে দিনার অভিনয় করেছেন নাম ভূমিকায়, কাশেম চরিত্রে। গল্পে দেখা যায়, ভেতরের এক ভিন্ন সত্তা আবিষ্কার করে জীবনে তোলপাড়ের মুখে পড়ে কাশেম। সেই দ্বন্দ্ব, টানাপোড়েন আর আবেগকে অসাধারণভাবে ফুটিয়ে তোলেছেন দিনার।

নিজের পরিচালিত সিনেমার দুটি পুরস্কার জয়ে আনন্দিত বিজন ইমতিয়াজ। তিনি বলেন, ‘দিনার ভাই এমন একজন অভিনেতা যিনি মুহূর্তেই চরিত্রের ভেতরে ঢুকে যেতে পারেন। এই সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসা আর পুরস্কার দুটোই তার প্রাপ্য।’

চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন নুহাশ হুমায়ূন। এটি যৌথভাবে প্রযোজনা করেছে গুপী বাঘা, লং স্টোরি ও স্ক্রিনস্কোপ প্রোডাকশনস।

উল্লেখ্য, এর আগে অস্কার কোয়ালিফাইং রোড আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এও গ্র্যান্ড প্রাইজ জিতে নিয়েছিল ‘আ থিং অ্যাবাউট কাশেম’। ফলে অস্কারের দৌড়েও এগিয়ে গেল ইন্তেখাব দিনার অভিনীত এ সিনেমাটি। জানা গেছে, কিছু শর্ত পূরণ সাপেক্ষে অস্কারে সাবমিট করা যাবে বাংলাদেশের এ সিনেমা।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর