রাষ্ট্রপতির হার্টে ব্লক, পরানো হয়েছে ‘রিং’

যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ার পর জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে।

যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক বঙ্গভবনের প্রেস উইংকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ (মঙ্গলবার) দুপুরে যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টেফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষাকালে হৃদযন্ত্রের একটি ধমনিতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট স্থাপন করা হয়। বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন। রাষ্ট্রপতি তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

রাষ্ট্রপ্রধান ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করান। পরবর্তীতে হৃদরোগ-সংক্রান্ত জটিলতার চিকিৎসার অংশ হিসেবে তিনি ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ফলোআপ চিকিৎসা নিয়ে আসছেন।

বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য সুপরিচিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতাল বিশ্বের প্রথম সফল হার্ট ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন সম্পন্নকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবে স্বীকৃত।

রাষ্ট্রপতি গত ৯ মে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে। খবর: বাসস।

  • Related Posts

    ইরান যুদ্ধের চাপে সাফল্যের খোঁজে চীন সফরে ট্রাম্প

    এক বছর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, উচ্চ শুল্ক আরোপের মাধ্যমে তিনি আমেরিকার প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনকে চাপে ফেলবেন। কিন্তু এবার তিনি চীন সফরে যাচ্ছেন অনেক কম প্রত্যাশা…

    Continue reading
    হবিগঞ্জ-সিলেট রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

    সিলেট বিভাগের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দিয়েছে হবিগঞ্জ বাস মালিক সমিতি।  মঙ্গলবার (১২ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যস্ত হবিগঞ্জ-সিলেটগামী তিনটি রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছিল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রাষ্ট্রপতির হার্টে ব্লক, পরানো হয়েছে ‘রিং’

    রাষ্ট্রপতির হার্টে ব্লক, পরানো হয়েছে ‘রিং’

    ইরান যুদ্ধের চাপে সাফল্যের খোঁজে চীন সফরে ট্রাম্প

    ইরান যুদ্ধের চাপে সাফল্যের খোঁজে চীন সফরে ট্রাম্প

    হবিগঞ্জ-সিলেট রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

    হবিগঞ্জ-সিলেট রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

    সর্বোচ্চ রানের হায়দরাবাদই এবার ডুবলো আইপিএলের সর্বনিম্ন রানের লজ্জায়

    সর্বোচ্চ রানের হায়দরাবাদই এবার ডুবলো আইপিএলের সর্বনিম্ন রানের লজ্জায়

    বিজয়ের সিদ্ধান্তে নতুন বিতর্ক, প্রশংসায় ভাসছেন কমল হাসান

    বিজয়ের সিদ্ধান্তে নতুন বিতর্ক, প্রশংসায় ভাসছেন কমল হাসান

    নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত

    নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হেলাল উদ্দিন

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হেলাল উদ্দিন

    বিরোধী দলে ভাঙনের সুর, আস্থা ভোটের আগে স্বস্তিতে বিজয়

    বিরোধী দলে ভাঙনের সুর, আস্থা ভোটের আগে স্বস্তিতে বিজয়

    নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

    নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

    ভাঙার মুখে রজার মিলার সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড!

    ভাঙার মুখে রজার মিলার সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড!