বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি সিরিয়ার প্রধানমন্ত্রী

সিরিয়ার বিদ্রোহী বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি। সোমবার (৯ ডিসেম্বর) এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল-জোলানি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত সমস্ত ইসলামী জাতির বিজয়।’

এদিকে আল আরাবিয়া টিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মোহাম্মদ গাজি আল-জালালি বিদ্রোহী সালভেশন গভর্নমেন্ট-এর কাছে ক্ষমতা হস্তান্তর করতে সম্মত হয়েছেন। তবে আগামী মাসগুলোতে দেশটিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে দামেস্কে থাকবেন তিনি।

এর আগে বিরোধী জোটের প্রধান হাদি আল-বাহরা গত রোববার সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে বলেন, ‘সিরিয়ায় স্বাধীন নির্বাচনের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে ১৮ মাস সময় লাগবে। নির্বাচনের আগ পর্যন্ত সিরিয়া পরিচালনা করবে অন্তর্বর্তী সরকার।’

গত ৮ ডিসেম্বর সিরিয়ার দুই যুগের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম। এর মধ্যদিয়ে আসাদ পরিবারের ৫৩ বছরের সাম্রাজের সমাপ্তি ঘটেছে। দামেস্ক থেকে পালিয়ে পরিবারসহ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল-আসাদ।

  • Related Posts

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুম ছিলাম, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে। এ সময়ে তাদের স্বজনরা কীভাবে…

    Continue reading
    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে…

    Continue reading

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন