প্রথম ম্যাচে হেরে বিদেশে বাংলাদেশ সিরিজ জিতেছে?

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে আছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় সেন্ট কিটসে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জিতলে সিরিজে সমতায় ফিরবে। আর ওয়েস্ট ইন্ডিজ জয় পেলে সিরিজ নিশ্চিত হবে।

কাজেই সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশ দলকে কঠোর পরিশ্রম করতে হবে। তবে পরিসংখ্যান বলছে- অতীতে বিদেশ সফরে বাংলাদেশ প্রথম ম্যাচে হেরে কখনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি। 

দেশের বাইরে ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। তারপর থেকে ৩৯টি ওয়ানডে সিরিজ খেলে মাত্র ৯টিতে জয় পেয়েছে টাইগাররা। আর হেরেছে ২৭টিতে, আর ড্র হয় বাকি ৩টি সিরিজে।  

জয় পাওয়া ৯টি সিরিজের ৮টিতে প্রথম ম্যাচে জিতেছিল বাংলাদেশ। ব্যতিক্রম ২০২৩ সালে ইংল্যান্ডে আয়ারল্যান্ড সিরিজে। সেই সিরিজে প্রথম ম্যাচে হারেনি বাংলাদেশ, চেমসফোর্ডে বৃষ্টিতে মাঝপথে থেমে যাওয়ায় ফল দেখেনি সেই ম্যাচ। 

দেশের বাইরে সিরিজের প্রথম ম্যাচে হার তো, শেষ পর্যন্ত সিরিজ হার—বাংলাদেশ ওয়ানডেতে এখন পর্যন্ত এই নিয়ম মেনে চলেছে। 

তবে সিরিজের প্রথম ম্যাচ জিতলেই সব সময় সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। দেশের বাইরে খেলা ৩৯টি ওয়ানডে সিরিজের ১১টিতে জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। এই ১১ সিরিজের ৮টিতে জয় পাওয়া বাংলাদেশ হেরেছে দুবার, ড্র করে একটিতে।

জয় দিয়ে শুরুর পর বাংলাদেশ দুইবার ওয়ানডেতে সিরিজ হেরেছে জিম্বাবুয়েতে—২০০৪ ও ২০১৩ সালে। 

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ