স্পন্সর ভিসা নিয়ে বড় সুখবর দিলো ইতালি

চলতি বছরের স্পন্সর ভিসায় আরও ১ লাখ ১০ হাজার শ্রমিকের কোটা বাড়িয়েছে ইতালি সরকার। তবে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে কঠিন যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের কথাও বলা হয়েছে নতুন এই আইনে।

আইন করে তিন বছর মেয়াদি স্পন্সর ভিসায় ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নিচ্ছে ইতালি। এরইমধ্যে দেশটিতে প্রবেশ করেছেন বাংলাদেশিসহ অনেকেই। চলতি বছর স্পন্সর ভিসায় দ্বিতীয়বারের মতো কোটা বাড়িয়েছে সরকার। 

আইনটির অনুমোদন দিয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষ। উচ্চকক্ষ সিনেটে অনুমোদন পেলেই প্রকাশ করা হবে গেজেট। এই আইনে নতুন করে ১ লাখ ১০ হাজার শ্রমিক আনার সুযোগ রেখেছে ইতালি সরকার। 

এর মধ্যে ৪৭ হাজার কৃষি কাজে এবং বাকিরা আসবেন পর্যটন ও হোটেল ব্যবসা খাতে। 

তবে বাংলাদেশসহ তিন দেশের নাগরিকদের ইতালিতে আসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এছাড়া অবৈধ এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আলবেনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত আইন আকারে অনুমোদন করেছে সরকার। 

তাই বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা।

নতুন এই আইনে পারিবারিক ভিসায় আসার ক্ষেত্রেও বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দেয়া হয়েছে। এছাড়া, স্পন্সর ভিসা কোনো কারণে বাতিল করা হলে তা মালিক পক্ষকে জানানো হবে না বলেও আইনে বলা আছে।

  • Related Posts

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। আরেকজন সদস্য গুরতর আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) রাতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা…

    Continue reading
    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা…

    Continue reading

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত