দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির দুর্নীতি তদন্ত ব্যুরোর প্রধান প্রসিকিউটর। এছাড়া ইওল প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধেও একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) পার্লামেন্টের শুনানিতে প্রেসিডেন্টের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে- এমন প্রশ্নের জবাবে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত কার্যালয়ের প্রধান ওহ ডং-উন বলেন, তিনি ইউনের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করেছেন। বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বে সাং-আপ পার্লামেন্ট কমিটিকে বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞার আদেশ কার্যকর করা হয়েছে।

এর আগে রোববার ক্ষমতাসীন দল পিপিপির প্রধান হান ডং হুন জানান, পদত্যাগের আগে কূটনীতিসহ রাষ্ট্রীয় কোনো বিষয়ে জড়িত থাকতে পারবেন না ইওল। তবে, পিপিপি প্রধানকে এমন কথা বলার ক্ষমতা দেওয়া হয়নি বলে সমালোচনা করেছে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি।

শনিবার অভিশংসন থেকে রক্ষা পান প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ক্ষমতাসীন দলের সদস্যরা পার্লামেন্টের অধিবেশন বয়কট করলে বেঁচে যান তিনি। গত সপ্তাহে জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করে বিতর্ক ও সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট ইওল।

এর আগে, ৩ ডিসেম্বর মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ‘রাষ্ট্রবিরোধী শক্তিকে’ সমূলে উৎপাটনের কথা বলে হঠাৎ করেই সামরিক আইন জারির ঘোষণা দেন ইওল। তার এ ঘোষণায় স্তম্ভিত হয়ে যায় পুরো দক্ষিণ কোরিয়া।

তবে সামরিক আইন জারির কয়েক ঘণ্টার মধ্যে প্রত্যাহারের ঘোষণা দিলেও ইওলের ‘অপ্রত্যাশিত’ এই ঘোষণায় দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। ১৯৮০’র দশকের পর দেশটির জনগণ এমন পরিস্থিতি দেখেনি। সামরিক আইন জারির ঘোষণায় তীব্র তোপের মুখে পড়েন ইউন সুক ইওল। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটিতে।

এদিকে, সামরিক আইন জারির জন্য জন্য ক্ষমা চেয়েছেন ইওল। তিনি বলেছেন, তার রাজনৈতিক ও আইনি ভাগ্য তিনি নিজের ক্ষমতাসীন পিপলস পাওয়ার পার্টির (পিপিপি) কাছে ছেড়ে দিচ্ছেন। তবে ইওল এখনো প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেননি।

সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইওল এখনো আইনত কমান্ডার ইন চিফ, কিন্তু তার বিরুদ্ধে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের মধ্যে ক্রমবর্ধমান বিরোধিতা তার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

  • Related Posts

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ জুলাই) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড…

    Continue reading

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০