বাসচালকের বেপরোয়ায় প্রাণ গেল ৫ জনের

বাসচালকের অসতর্কতা ও বেপরোয়া গতির কারণে কুমিল্লা দাউদকান্দি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি থানার মোহাম্মদপুর ইউনিয়নের শায়েস্তানগরে এবং সকাল সাড়ে ১০টায় দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিকেলে কুমিল্লা দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরী এবং ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ এ বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান (২৮), জামালপুর সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২), ইলিয়টগঞ্জ বাসরা গ্রামের ডলি আক্তার (৩০), জিয়ানা আক্তার (১১) ও জাহানারা বেগম (৬০)।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরী সময় সংবাদকে জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শায়েস্তানগর এলাকার কচুয়া সড়কে আল আরাফা যাত্রীবাহী বেপরোয়া গতির বাস একটি ইটবাহী ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ট্রাকে থাকা ইটভাটার দুই শ্রমিক গুরুতর আহত হয়। এদেরকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে দাউদকান্দি গৌরীপুর তদন্তকেন্দ্রের পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলেই উপস্থিত হয়ে লাশের সুরতহাল করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ সময় সংবাদকে জানান,
সকাল সাড়ে ১০টার দিকে একই উপজেলার দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকায় অনির্বাণ পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ডলি নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশাচালকসহ ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান। বাসটি পুলিশ হেফাজতে আছে। তবে চালক পলাতক রয়েছেন। বাস চালকের অসাবধানতার ও নিয়ন্ত্রণ না থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

    শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব…

    Continue reading
    আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী

    বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। তিনি বলেন, ‘আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে আমরা…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

    আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী

    আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী

    ইরানের ওপর কঠোর আঘাত হানা হবে: ট্রাম্পের নতুন হুমকি

    ইরানের ওপর কঠোর আঘাত হানা হবে: ট্রাম্পের নতুন হুমকি

    ইউক্রেন যুদ্ধে জয়ী হচ্ছে রাশিয়া : পুতিন

    ইউক্রেন যুদ্ধে জয়ী হচ্ছে রাশিয়া : পুতিন

    নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১২৭

    নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১২৭

    লঘুচাপে উত্তাল সাগর, চলছে ৩ নম্বর সতর্কসংকেত

    লঘুচাপে উত্তাল সাগর, চলছে ৩ নম্বর সতর্কসংকেত

    প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

    প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

    অপরাধ ও আইনি দ্বন্দ্ব নিয়ে কারিনা-পৃথ্বীরাজের ‘দায়রা’

    অপরাধ ও আইনি দ্বন্দ্ব নিয়ে কারিনা-পৃথ্বীরাজের ‘দায়রা’

    নিউইয়র্কে বাংলাদেশিসহ দুটি প্রাণঘাতী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ঘাতক জেসুস অ্যাকোস্টা গ্রেপ্তার

    নিউইয়র্কে বাংলাদেশিসহ দুটি প্রাণঘাতী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ঘাতক জেসুস অ্যাকোস্টা গ্রেপ্তার

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা