ভিয়েতনামে প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণ, ১২ সেনা নিহত

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণে ১২ সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ভিয়েতনামে প্রশিক্ষণের সময় ‘দৃশ্যত দুর্ঘটনাজনিত বিস্ফোরণে’ ভিয়েতনামের ১২ জন সেনা নিহত হয়েছে।

ভিয়েতনামের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, গত সোমবার রাতে দেশটির ডং নাই প্রদেশের সপ্তম সামরিক অঞ্চলের একটি সামরিক শুটিং রেঞ্জে বিস্ফোরণটি ঘটে। নিহতদের বেশিরভাগের মরদেহ পাওয়া গেলেও কর্তৃপক্ষ নিখোঁজদের সন্ধান করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, সেনাদের বহন করা ডেটোনেটরগুলোতে বজ্রপাতের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রাণহানির এই ঘটনা সামরিক ইউনিট, পরিবার, আত্মীয়স্বজন, কমরেড এবং সতীর্থদের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

রাষ্ট্রীয় সংবাদপত্র নান ড্যান বলছে, যুদ্ধ মহড়া শুরু উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী ফান ভ্যান গিয়াং বক্তৃতা দেয়ার একদিন পর এই দুর্ঘটনাটি ঘটলো।

সরকারি ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

  • Related Posts

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    সরকারি পর্যায়ে দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি…

    Continue reading
    টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা

    মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে ঢাকায় বৃষ্টি হচ্ছে। শনিবার (১১ জুলাই) রাত থেকে তা আরও বেড়েছে। ভোরে কয়েক ঘণ্টা টানা অঝোর ধারায় বৃষ্টি ঝরেছে। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে।…

    Continue reading

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা

    টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা

    ইরানের সঙ্গে আলোচনায় রাজি, তবে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

    ইরানের সঙ্গে আলোচনায় রাজি, তবে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    টরন্টোর সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২

    টরন্টোর সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২

    ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ১৫

    ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ১৫

    ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

    ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

    পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙ্গামাটি, পানিবন্দি হাজারো মানুষ

    পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙ্গামাটি, পানিবন্দি হাজারো মানুষ

    ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টিতে এমন লজ্জার রেকর্ড ভারতের

    ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টিতে এমন লজ্জার রেকর্ড ভারতের

    ৩৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে সাবেক চার বিশ্বচ্যাম্পিয়ন

    ৩৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে সাবেক চার বিশ্বচ্যাম্পিয়ন