কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের অনুমোদন

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি হলেও এতদিন রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না।এবার সেই স্বীকৃতি দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এদিকে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বাংলাদেশের হাইকমিশন স্থাপনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়, বর্তমানে নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানসহ ৭২টি দেশের কূটনৈতিক মিশন রয়েছে। এ অবস্থায় নিউজিল্যান্ডে বাংলাদেশের একটি মিশন স্থাপিত হলে তা দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। নিউজিল্যান্ডের জনগণের ক্রয়ক্ষমতা বেশি। তাই বাংলাদেশি পণ্যের জন্য নিউজিল্যান্ড হতে পারে একটি সম্ভাবনাময় বাজার।এ ছাড়া ওয়েলিংটনে বাংলাদেশ হাইকমিশন স্থাপিত হলে নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের কাছে সরাসরি দূতাবাসের সব প্রকার কনস্যুলার সেবা পৌঁছানো সহজ ও সাশ্রয়ী হবে।

  • Related Posts

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    সরকারি পর্যায়ে দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি…

    Continue reading
    টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা

    মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে ঢাকায় বৃষ্টি হচ্ছে। শনিবার (১১ জুলাই) রাত থেকে তা আরও বেড়েছে। ভোরে কয়েক ঘণ্টা টানা অঝোর ধারায় বৃষ্টি ঝরেছে। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে।…

    Continue reading

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা

    টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা

    ইরানের সঙ্গে আলোচনায় রাজি, তবে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

    ইরানের সঙ্গে আলোচনায় রাজি, তবে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    টরন্টোর সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২

    টরন্টোর সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২

    ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ১৫

    ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ১৫

    ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

    ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

    পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙ্গামাটি, পানিবন্দি হাজারো মানুষ

    পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙ্গামাটি, পানিবন্দি হাজারো মানুষ

    ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টিতে এমন লজ্জার রেকর্ড ভারতের

    ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টিতে এমন লজ্জার রেকর্ড ভারতের

    ৩৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে সাবেক চার বিশ্বচ্যাম্পিয়ন

    ৩৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে সাবেক চার বিশ্বচ্যাম্পিয়ন