১৫ বছরের ব্যবধানে দুই ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ

২০০৯ সালের জুলাই। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের স্মরণীয় মাস। গ্রেনেডার সেইন্ট জর্জে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। সঙ্গে সঙ্গে টেস্ট ক্রিকেটে অন্যতম মাইলফলক ছুঁয়ে ফেলে টাইগাররা। সাকিব আল হাসান ও রকিবুলের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতে তারা (২-০)। শুধু ওয়েস্ট ইন্ডিজই নয়, বিদেশের মাটিতে এটিই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়।

ওই সফরের পর ওয়েস্ট ইন্ডিজে আরও ৩ বার খেলতে যায় বাংলাদেশ। এসব সফরে মোট খেলে মোট ৬টি টেস্ট। কিন্তু একবারের জন্যও টাইগারদের মুখে ম্যাচ জয়ের আনন্দের রেখে ফুটেনি। অথচ পার হয়ে গেছে ১৫ বছর বা দেড় দশক।

দীর্ঘ দেড় দশক অপেক্ষার পর বিজয়ের মাস ডিসেম্বরে এসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ। কিংস্টনে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে ক্যারিবীয়দের ১০১ রানে হারিয়েছে টাইগাররা। স্বাগতিকদের হারানোর নায়ক এবার জাকের আলী অনিক ও তাইজুল ইসলাম। এবার অবশ্য ক্যারিবীয়দের সিরিজ হারাতে পারেনি টাইগাররা। তবে ধবলধোলাই এড়িয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করতে পেরেছে।

২০০৯ সালের জুলাই আর ২০২৪ সালের ডিসেম্বর, এই লম্বা সময়ে দুই দলের মধ্যে এসেছে নানান পরিবর্তন।

এক সময় বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন পঞ্চপাণ্ডব। সেই পাঁচজনের মধ্যে চারজন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষবার সিরিজ জয়ের ম্যাচে। শেষ টেস্টে দুই ইনিংস মিলিয়ে বল হাতে ৮ উইকেট আর ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৯৬ রান করে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব।

এবারের জয়ে পঞ্চপাণ্ডবদের কেউ দলে নেই। মুশফিকের খেলার কথা থাকলেও ইনজুরির কারণে খেলেননি। সে হিসেবে এটি নতুন এক বাংলাদেশ। এটি ছিল তরুণদের বাংলাদেশ। এবার জয়ের নায়ক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৫০ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। তার আগে ক্যারিয়ারসেরা ৯১ রানের ইনিংস খেলে বাংলাদেশকে এগিয়ে দেন জাকের আলী অনিক।

অন্যদিকে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের ছিল বেহাল দশা। অর্থ সংকটে জর্জরিত ছিল দেশটির ক্রিকেট বোর্ড। ভালো ক্রিকেটার নিয়ে দল গোছাতে হিমশিম খেতে হয়েছিল তাদেরকে। বোর্ডকর্তারাও ছিলেন দুর্নীতিগ্রস্থ। মাঠ ও মাঠের বাইরে ছিল অস্বস্তি। সব মিলিয়ে দূর্বলতম এক দল নিয়ে টাইগারদের বিপক্ষে ওই সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ।

কালের পরিক্রমায় এখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সেই সংকট কেটে গেছে। এখন বেশ ভালোভাবেই চলছে দেশটির ক্রিকেট যাত্রা। অর্থাৎ ১৫ বছরের ব্যবধানে নতুন ওয়েস্ট ইন্ডিজের খেলেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের সাজানো-গোছানো দলের বিপক্ষে জয় পাওয়ার তৃপ্তিটাও বেশি এবার।

তাই বলা যায়, ১৫ বছরের ব্যবধানে দুই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ।

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী