‘অনেক ছোট, যোগ্যতা থাকলে এগিয়ে যাবে’, বোনের বিষয়ে মেহজাবীন

দেশের দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। বোনের পথ ধরেই হাঁটছেন তিনি।চলতি বছরের শুরুতে একটি বিজ্ঞাপনচিত্রে কাজের মাধ্যমে শোবিজে নাম লেখান তিনি। এরপর আর কাজ করেননি।

তবে গেল অক্টোবরে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘সন্ধিক্ষণ’।  

সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে বোনের অভিনয় ক্যারিয়ার নিয়ে কথা বলেন মেহজাবীন। এই অভিনেত্রী বলেন, মাত্র একটা নাটকে অভিনয় করেছে, এর আগে একটি টিভিসিতে কাজ করেছে। ও (মালাইকা) অনেক ছোট, মাত্র শুরু করলো। সত্যি কথা বলতে, আমি যেই সময়ে কিছু করতে পারতাম না, বলতে পারতাম না অনেক চুপচাপ ছিলাম এখন ও সেই সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।  

যোগ করে বোনের প্রতি দর্শকদের চেয়ে মেহজাবীন বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন দরকার। একইসঙ্গে ও এটা কন্টিনিউ করতে চায় কি-না সেটাও একটা ব্যাপার। এখন যেকটা কাজ করেছে সেটার রেসপন্সের ওপর নির্ভর করবে। আপনারা যদি ওর সঙ্গে থাকেন এবং মালাইকা যদি ভালো করতে পারে সেই যোগ্যতা যদি থাকে তাহলে এগিয়ে যাবে।

বোনকে সাপোর্টের ব্যাপারে মেহজাবীন বলেন, আমার মনে হয় কাউকে হাতে ধরে শিখিয়ে ওই ব্যাপারটা হয় না। যদি কারও মধ্যে যোগ্যতা থাকে সেটা আপনা-আপনি বের হয়ে আসে। আর প্রচুর সময় দিতে হয়, আজ থেকে দশ বছর আগে যদি আমরা তাকিয়ে দেখি আমিও কিছুই পারতাম না। আমার একটা সময় লেগেছে শিখতে। কাজ করতে করতেই সবাই শেখে। ওই সময়টুকু দিতে হবে। অনেক বেশি জাজমেণ্টাল হয়ে থাকা উচিৎ না, আসতে এখনই সবকিছু পেরে যাবে। তাই ওই সময়টুকু দরকার।  

প্রসঙ্গত, ‘সন্ধিক্ষণ’ নাটকটিতে অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে অভিনয় করছেন মালাইকা। এর গল্প ভাবনা মেহজাবীন চৌধুরীর। এটি রচনা ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী