ষাটোর্ধ্ব প্রবাসীদের সুখবর দিলো কুয়েত

ষাটোর্ধ্ব প্রবাসীদের রেসিডেন্সি নবায়ন ফি কমানোর উদ্যোগ নিয়েছে কুয়েত সরকারের। খসড়া চূড়ান্ত হলে শিগগিরই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।

রেসিডেন্সি নবায়ন ফি কমানোর উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার। 

বর্তমানে কুয়েতে নন ডিগ্রিধারী ষাটোর্ধ্ব প্রবাসীদের রেসিডেন্সি নবায়ন করতে প্রায় আটশো দিনার পরিশোধ করতে হয়। যা বাংলাদেশি টাকায় তিন লাখের বেশি। বিপুল পরিমাণ এই অর্থ দিতে না পেরে অনেক প্রবাসী কুয়েত ছেড়ে যেতে বাধ্য হন।

কুয়েতে প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই এমন ষাটোর্ধ্ব বয়সি অভিবাসীদের রেসিডেন্সি নবায়নে কঠোর নিয়ম চালু করেছিল দেশটির সরকার। ২০২১ সালের শুরু থেকে এই আইন কার্যকর হওয়ার ফলে ষাট বছরের বেশি বয়স্ক নন ডিগ্রীধারী অনেক প্রবাসী স্বাস্থ্যবীমা এবং সরকারি ফিসহ প্রতি বছরে প্রায় আটশো দিনার পরিশোধ করে দেশটিতে অবস্থান করছেন। বিপুল পরিমাণ এই অর্থ পরিশোধে ব্যর্থ হয়ে কুয়েত ছেড়ে যেতে বাধ্য হতেন অনেকে।

দীর্ঘদিন পর ষাটোর্ধ্ব প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন কুয়েতের উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ। তিনি বলেন, এমন অভিবাসী আছেন, যারা কুয়েতে জন্মগ্রহণ করেছেন। দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে কুয়েতের সেবা করেছেন। তাদের কৃতজ্ঞতা হিসেবে রেসিডেন্সি নবায়ন ফি কমানোর উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার।

বাংলাদেশি প্রবাসীরা বলছেন, চাকরি করে এত দিনার যোগাড় করতে মানুষের অনেক কষ্ট হতো। যারা অনেক দিন ধরে এখানে ব্যবসা বা চাকরি করছেন যাদের বয়স ৬০ পার হয়ে গেছে, এটা তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ।

পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন এর তথ্য মতে, কুয়েতে বর্তমানে বিভিন্ন দেশের ষাটোর্ধ্ব অভিবাসীদের সংখ্যা এক লাখ ২৩ হাজার। এর মধ্যে ডিগ্রিধারী অভিবাসীর সংখ্যা প্রায় ৪১ হাজার।

  • Related Posts

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    মাঠের লড়াই শুরুর আগে ফরাসিদের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়েছিলেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল। কথা রেখেছেন স্প্যানিশ তরুণ।কিলিয়ান এমবাপ্পের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন চুরমার করে দিয়ে দীর্ঘ ১৬ বছর…

    Continue reading
    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স কোনো “স্বাধীনতা দিবস” পালন করে না, বরং এর পরিবর্তে প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে। প্যারিস, ফ্রান্স উইসম গ্রেন্ডির পাঠানো সংবাদে…

    Continue reading

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প