নাইজেরিয়ায় নৌকাডুবি: অর্ধ-শতাধিক মরদেহ উদ্ধার, নিখোঁজ অনেকে

নাইজেরিয়ার নাইজার নদীতে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অনেক যাত্রী এখনো নিখোঁজ। ধারণা করা হচ্ছে, নৌকাটিতে দুই শতাধিক যাত্রী ছিল। দুর্ঘটনার পর ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়, যাদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।

গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নাইজেরিয়ার কোগি প্রদেশ থেকে পার্শ্ববর্তী নাইজার প্রদেশের সাপ্তাহিক বাজারে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। এর যাত্রীদের বেশিরভাগই বাজারের ব্যবসায়ী এবং কৃষিশ্রমিক ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক তথ্যমতে, অনেক যাত্রী জীবনরক্ষাকারী জ্যাকেট পরিহিত ছিলেন না। যাত্রীদের সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য জানার চেষ্টা করা হলেও নৌকাটিতে কোনো তালিকা রাখা হয়নি, যা উদ্ধার অভিযানে সমস্যা সৃষ্টি করছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কোগি প্রদেশের প্রধান জাস্টিন উচে বলেন, দুর্ঘটনাটি গভীর রাতে ঘটেছে এবং যাত্রীদের সঠিক তালিকা নেই। ফলে কতজন নিখোঁজ রয়েছেন, তা নির্ধারণ করা কঠিন।

কর্তৃপক্ষ বলেছে, ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে গেলেও নতুন করে জীবিত কাউকে উদ্ধারের আশা ধীরে ধীরে ফুরিয়ে আসছে।

কোগি প্রদেশের গভর্নর উসমান ওদোদো জীবিতদের চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কঠোর নিরাপত্তা বিধি কার্যকরের আহ্বান জানিয়েছেন তিনি।

গত দুই মাসে নাইজেরিয়ায় এটি তৃতীয় বড় নৌকাডুবি। গত মাসে প্রায় তিন শতাধিক যাত্রী নিয়ে একটি কাঠের নৌকা ডুবে গেলে ২০০ জনের প্রাণহানি ঘটে। এক সপ্তাহ আগে ডেল্টা প্রদেশে দুটি নৌকার সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়।

নিরাপত্তা বিধি না মানা এবং যাত্রী পরিবহনে নিয়মের তোয়াক্কা না করার কারণেই দেশটিতে বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী