পাবনায় অগ্নিকাণ্ডে পুড়লো ১৫ দোকান, দগ্ধ ৫

পাবনার সুজানগরে একটি বড় তেলের দোকানসহ প্রায় ১৫টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চালক, দোকানদার ও শ্রমিকসহ অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন। তারা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাসপাতাল গেটের সামনের হেলাল হাজারী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগরের ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ।

অগ্নিদগ্ধরা হলেন, সুজানগরের আজমতের ছেলে জসিম (২৫), রেজাউলের ছেলে রাব্বি (২৪), রেজাউল ইসলামের ছেলে মিরাজুল (১৯), তেলের দোকানদার জনাব (৪০) ও শাহজাদপুরের রতনকান্দির মোজাহারের ছেলে জবর আলী (৪৫)। তাদের মধ্যে জনাবের শরীরের প্রায় ২০ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মার্কেটের একটি দোকান তেলের ডিপো হিসেবে পরিচিত। সেখানে তেল লোড আনলোডের সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দোকানে ব্যাপক তেল থাকায় এবং আশেপাশে অনেক দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন প্রায় ১৫টি দোকানে ছড়িয়ে পড়ে।

এরপর সুজানগর, সাঁথিয়া, বেড়া ও পাবনা সদরসহ কয়েকটি স্টেশনের ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে কিছুটা নিয়ন্ত্রণে আনে। তবে এখনো কিছু কিছু দোকান পুড়ছে বলেও জানা গেছে।

এ ব্যাপারে পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জাহিদুল ইসলাম জানান, সুজানগর অগ্নিকাণ্ডের ঘটনায় রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে ৫ জন অগ্নিদগ্ধ হাসপাতালে ভর্তি হয়েছেন। একজনের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে এবং অন্যান্যদের ১০-১৫ শতাংশ শরীর অগ্নিদগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

সুজানগরের ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, অত্যন্ত দাহ্য পদার্থ থাকায় কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিলো না। পরে সুজানগর সহ আশেপাশের ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সহায়তায় আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা সম্ভব হচ্ছে না।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স