রোহিঙ্গা গণহত্যা মিয়ানমার জান্তাপ্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন

আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন আইসিসির প্রধান কৌশুলি করিম খান।

বুধবার (২৭ নভেম্বর) আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এ বিষয়ে মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্রের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নির্যাতনের মুখে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সংঘটিত অপরাধ তদন্ত করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে আইসিসি বলছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য সেনাপ্রধান মিন অং হ্লাইং অপরাধমূলক দায় বহন করে।

এ বিষয়ে করিম খান বলেন, এটি মিয়ানমার সরকারের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির প্রথম গ্রেফতারি পরোয়ানার আবেদন। আগামীতে আরও আবেদন করা হবে। তিনি আরও জানান, আইসিসির স্বাধীন বিচারক প্যানেল পরোয়ানা জারি করলে তা বাস্তবায়নে আদালতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করা হবে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের তিন বিচারকের একটি প্যানেল মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিবেন। তবে, এ সিদ্ধান্তের বিষয়ে তেমন ধরা বাধা সময় নেই। কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি করতে সাধারণত তিন মাসের মতো সময় লাগতে পারে।

সর্বশেষ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষা প্রধান ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা নিয়ে ওয়াশিংটন থেকে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছে আইসিসি। এর মধ্যেই মিয়ানমারের সেনাপ্রধানের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিলেন আইসিসির প্রধান কৌশুলি।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প