যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪

যুক্তরাষ্ট্রের মিজৌরির সেন্ট লুইসের ওপর দিয়ে বয়ে যাওয়া সম্ভাব্য একটি টর্নেডোসহ প্রবল ঝড়ে কমপক্ষে চারজন নিহত হয়েছেন।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন সেন্ট লুইসের মেয়র ক্যারা স্পেনসার। খবর এপির।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিকালের এ ঝড়ে কিছু ভবনের ছাদ ভেঙে যায়। এছাড়া, গাছ উপড়ে পড়ার পাশাপাশি বৈদ্যুতিক সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে।

চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সেন্ট লুইসের মেয়র ক্যারা স্পেনসার।

সেন্ট লুইস ফায়ার ডিপার্টমেন্ট ব্যাটালিয়ন চিফ উইলিয়াম পলিহ্যান এপিকে জানান, সিটির সেন্টেনিয়াল খ্রিশ্চিয়ান চার্চের আংশিক ভেঙে গেছে। সেখান থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে একজন মৃত ছিলেন।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের রাডারে দুপুর আড়াইটা থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে ক্লেইটন এলাকায় টর্নেডো ধরা পড়ে।

ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ মার্শাল পিফ্যাহলার জানান, তাদের কাছে ক্ষতির যেসব খবর এসেছে, এর মধ্যে বেশিরভাগই ছিল গাছ উপড়ে পড়া সংক্রান্ত।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী