মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির ঘোষণা

স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যার্পণে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম-২) ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। আগামী ১৯ মে থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত।

শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল এ ঘোষণা দেন।

এক বিবৃতিতে তিনি বলেন, বিদেশি নাগরিক যারা বৈধ পাস ছাড়াই মালয়েশিয়া প্রবেশ করেছেন বা অতিরিক্ত সময় ধরে অবস্থান করছেন তাদের ৫০০ রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) জরিমানা দিয়ে নিজ দেশে ফিরতে পারবেন। আর যারা তাদের প্রবেশ পাসের শর্তাবলী লঙ্ঘন করেছেন তাদের ৩০০ রিঙ্গিত জরিমানা দিতে হবে। এছাড়া একটি বিশেষ পাসের জন্য দিতে হবে ২০ রিঙ্গিত।

তিনি আরও বলেন, ১৮ বছরের কম বয়সি বিদেশি শিশুরা যাদের পাস ছাড়া আনা হয়েছে তাদের কোনো জরিমানা দিতে হবে না। তবে, তাদের অভিভাবকদের বিশেষ পাসের জন্য জরিমানা দিতে হবে। আর যারা এর আগের প্রত্যাবান কর্মসূচিতে আবেদন করেছিলেন কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরতে ব্যর্থ হয়েছেন তারাও নতুন কর্মসূচির আওতায় পড়বেন না। ইমিগ্রেশন বিভাগ কর্তৃক কালো তালিকাভুক্তরাও এ কর্মসূচির আওতায় যেতে পারবে না।

পিআরএম-২ অনুযায়ী, যাদের বিদেশি স্বামী বা স্ত্রী অতিরিক্ত সময় ধরে মালয়েশিয়ায় অবস্থান করেছেন, তাদের পাস পুনর্বিন্যাস করার জন্য ইমিগ্রেশনের ভিসা, পাস ও পারমিট বিভাগে উপস্থিত হতে হবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!