১১২ বছর বয়সে মারা গেলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি

১১২ বছর বয়সে মারা গেলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি জন আলফ্রেড টিনিসউড। গত সোমবার (২৫ নভেম্বর) যুক্তরাজ্যের সাউথপোর্টে একটি বৃদ্ধাশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার জানিয়েছে, তার জীবনের শেষ দিনটি ছিল সংগীত এবং ভালোবাসায় পরিপূর্ণ।

১৯১২ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন টিনিসউড। ২০২০ সালে যুক্তরাজ্যের প্রবীণতম ব্যক্তি এবং ২০২৪ সালে বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান তিনি। ২০২৪ সালের এপ্রিলে হুয়ান ভিসেন্টে পেরেজের মৃত্যু হলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছ থেকে বিশ্বের প্রবীণতম ব্যক্তির স্বীকৃতি অর্জন করেন টিনিসউড।

টিনিসউডের পরিবার জানিয়েছে, তিনি ছিলেন বুদ্ধিমান, সাহসী এবং চমৎকার এক ব্যক্তিত্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল আর্মি পে কর্পসে তিনি দায়িত্ব পালন করেন। যুদ্ধ-পরবর্তী সময়ে রয়্যাল মেইল এবং পরে শেল ও বিপি-তে হিসাবরক্ষক হিসেবে কাজ করেন টিনিসউড।

অবসরের পর ব্লান্ডেলস্যান্ডস ইউনাইটেড রিফর্ম চার্চে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন এবং মাঝে মাঝে ধর্মীয় বক্তৃতাও দিতেন। দীর্ঘায়ুর রহস্য সম্পর্কে তিনি বলতেন, আপনি হয় দীর্ঘজীবী হবেন বা স্বল্পজীবী, এটি নিয়ন্ত্রণের বাইরে।

টিনিসউড আজীবন লিভারপুল ফুটবল ক্লাবের ভক্ত ছিলেন। ক্লাবের প্রায় সব সাফল্যের সাক্ষী ছিলেন তিনি।

স্ত্রী ব্লডউইনের সঙ্গে ১৯৪২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন টিনিসউড। একমাত্র মেয়ে সুসান এবং চার নাতি-নাতনি ও তিন প্রপৌত্র রেখে গেছেন তিনি।

টিনিসউডের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারের পক্ষ থেকে ‘এজ ইউকে’ অথবা কোনো দাতব্য সংস্থায় দান কারর আহ্বান জানানো হয়েছে।

পুরুষদের মধ্যে এযাবৎকালে বিশ্বের সবচেয়ে দীর্ঘায়ুর রেকর্ডধারী ছিলেন জাপানের জিরোমন কিমুরা। ২০১৩ সালে ১১৬ বছর বয়সে মারা যান তিনি। বর্তমানে বিশ্বের প্রবীণতম নারী ও প্রবীণতম মানুষ জাপানের তমিকো ইতোওকা। তার বয়সও ১১৬ বছর।

  • Related Posts

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ জুলাই) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড…

    Continue reading

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০