৭ ওভারেই শেষ প্রতিরোধ, ২০১ রানের বড় হার বাংলাদেশের

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের ভাগ্যে কী হতে চলেছে, সেটি ঠিক হয়ে গিয়েছিল চতুর্থ দিনই। টাইগাররা পরাজয়ের ব্যবধান কতটা কমাতে পারে কিংবা শেষ বিশেষজ্ঞ ব্যাটার জাকের আলী অতিমানবীয় কিছু করে ফেলতে পারেন কিনা; সেই অপেক্ষায় ছিলেন সমর্থকরা।

না, তেমন কিছু হয়নি। বাংলাদেশের ভাগ্যে যা লিখা ছিল, সেভাবেই গড়িয়েছে চিত্রনাট্য। পঞ্চম দিনে ৭ ওভার টিকতে পেরেছে সফরকারীরা। ৯ উইকেটে ১৩২ রানে শেষ হয়েছে দ্বিতীয় ইনিংস। শরিফুল ইসলাম কাঁধে আঘাত পাওয়ায় আহত অবসরে চলে যান। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হারই সঙ্গী হয়েছে বাংলাদেশের।

৩৩৪ রান তাড়ায় ৭ উইকেটে ১০৯ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে টাইগাররা। দিনের দ্বিতীয় ওভারেই আলজেরি জোসেফের বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন হাসান মাহমুদ (১২ বলে ০)।

এরপর জাকের আলী কিছুটা সময় টুকটাক রান নিয়ে শেষ পর্যন্ত এলবিডব্লিউ হয়েছেন আলজেরি জোসেফের বলে। ৫৮ বল মোকাবেলা করে ৫ বাউন্ডারিতে ৩১ রান আসে জাকেরের ব্যাট থেকে।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। বাংলাদেশও সবাইকে চমকে দিয়ে ৯ উইকেটে ২৬৯ তুলে প্রথম ইনিংস ছেড়ে দেয়। উদ্দেশ্য ছিল, চতুর্থ দিনের সকাল সকাল ক্যারিবীয়দের বিপদে ফেলা।

তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে সেই উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছিল বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৫২ রানে গুটিয়ে দেয় টাইগাররা। তাসকিন ৬৪ রানে একাই নেন ৬ উইকেট।

কিন্তু ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় আর পেরে উঠেনি মেহেদী হাসান মিরাজের দল। সেরা পাঁচ ব্যাটারের কেউ ত্রিশও করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক মিরাজ (৪৫)।

  • Related Posts

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ জুলাই) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড…

    Continue reading

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০