শাকিবের ডাকে সাড়া দিয়ে দুর্ঘটনার শিকার পূজা চেরি!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পূজা চেরির দুর্ঘটনার একটি ভিডিও। চিত্রনায়ক শাকিব খানের ডাকে রিমার্ক-হারল্যানের হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনে অংশ নিয়ে এ দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী।

এ মুহূর্তে সিনেমা ও ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড মেগাস্টার শাকিব। তবে শত ব্যস্ততার মাঝেও বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হাইজিনিক টয়লেট নিয়ে একটি সচেতনার ক্যাম্পেইনে অংশ নেন তিনি।

শাকিবের ডাকে সাড়া দিয়ে এ ক্যাম্পেইনে অংশ নেন পূজা চেরি। পূজা ছাড়াও এ ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন অপি করিম, সিয়াম আহমেদ, পরীমণি, বিদ্যা সিনহা মিম, দীঘি, কোনাল, সালহা খানম নাদিয়া, মিম মানতাসা, শবনম ফারিয়া, সারিকা, সাবরিন, কনা, স্পর্শিয়া, প্রীতম হাসান ও শেহতাজের মতো শোবিজাঙ্গনের জনপ্রিয় সব তারকা।

একঝাঁক তারকার আসরে সবাই নিরাপদ থাকলেও বিপদে পড়েন পূজা। এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে অংশ নিতে একটি নীল রঙের গাউন পরে আসেন পূজা। স্লিভলেস গাউনের ওড়না এতো বড় ছিল যে তা সামলাতে হিমশিম খেতে হয় পূজাকে। এক সময় চলন্ত সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন অভিনেত্রী। আর এ সময়ই ঘটে দুর্ঘটনা।

চলন্ত সিঁড়িতে আটকে যায় পূজার গাউন ও ওড়না। দুর্ঘটনা থেকে নায়িকাকে রক্ষা করতে সঙ্গে থাকা কয়েকজন ছুটে আসেন।

কিছুক্ষণ চেষ্টার পর চলন্ত সিঁড়ি থেকে গাউনের অংশকে সরিয়ে নিতে সফল হন তারা। এমন ভিডিও পূজার ভক্তদের মনে শঙ্কা তৈরি করলেও অভিনেত্রী একটুও ভয় পাননি। তবে দুর্ঘটনায় কিছুটা বিচলিত ছিলেন পূজা।

পূজার এ দুর্ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরই নেটিজেন ও ভক্তরা অভিনেত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ভাগ্যিস, খারাপ কিছু হয়নি। তবে এমন ড্রেস পরার সময় সাবধানতা জরুরি।

আরেক ভক্ত প্রিয় অভিনেত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করে লেখেন, যে পোশাক সামলাতে পারেন না, সে পোশাক পরতে যান কেন!

বর্তমানে পূজা কোনো সিনেমায় অভিনয় করছেন না। অভিনেত্রী জানিয়েছেন, বিগ বাজেটের ভালো গল্পের সিনেমা ছাড়া অভিনয় করবেন না জনপ্রিয় এ অভিনেত্রী।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের