মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ১১ বাংলাদেশিসহ আটক ৩২

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের সুবৃহৎ কম্পিউটার ও প্রযুক্তি মার্কেট প্লাজা ল-ইয়াটে অভিযান চালিয়েছে কুয়ালালামপুর অভবাসন বিভাগ।

বুধবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে কাজ করার অভিযোগে ১১ বাংলাদেশিসহ মোট ৩২ জনকে আটক করা হয়েছে। 

কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান কম্পিউটার ও প্রযুক্তি মার্কেট প্লাজা ল-ইয়াটে অভিযান চালানো হয়। 

প্রথমে ৩৯ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ভিসা অপব্যবহারের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন বাংলাদেশির পাশাপাশি ১৮ জন পাকিস্তানি ও তিনজন ভারতীয় নাগরিক রয়েছে। তবে কারও নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। শুধুমাত্র জানানো হয়েছে, তাদের সবার বয়স ২৩ থেকে ৪৬ বছরের মধ্যে। 

আটক হওয়াদের মধ্যে অনেকেই মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। কাজের অনুমতি না থাকলেও অবৈধভাবে কাজ করছিলেন তারা। 

বুধবার অভিযানে অংশগ্রহণ করে মালয়েশিয়ার কোম্পানি কমিশন (এসএসএম), আয়কর বিভাগ (এলএইচডিএন) ও সামাজিক সুরক্ষা সংস্থা পারকেসো।

আটক হওয়াদের দেশটির ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৫৬(১)(ডি), ৬(১)(সি) এবং ১৫ ধারা এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালায় ৩৯ (বি) ধারার অধীনে তদন্ত করা হচ্ছে।

  • Related Posts

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। আরেকজন সদস্য গুরতর আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) রাতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা…

    Continue reading
    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা…

    Continue reading

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত