ভারতে আসছেন পুতিন, ‘বন্ধু’ মোদির সঙ্গে কী নিয়ে বৈঠক?

প্রথমে জুলাই মাসে, পরে ব্রিকস সম্মেলনে যোগ দিতে অক্টোবরে রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন ভারত সফরে। দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও, পুতিনের সফরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন।

রাশিয়ার প্রশাসনিক সদর দফতর ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, খুব শিগগিরই পুতিনের ভারত সফরসূচি ঘোষণা করা হবে। তা নিয়ে আলোচনা চলছে। ভারতে এসে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফরে দু’দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, মোদি-পুতিনের সম্পর্ক অজানা নয়। চলতি বছরেই দু’বার রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। গত জুলাইয়ে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন তিনি। তার পর অক্টোবরে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতেও রাশিয়া যান মোদি। 

সম্মেলনের ফাঁকেই পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠকও সারেন মোদি। সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয় দুই বিশ্বনেতার। তবে দু’বারই আলোচনায় উঠে এসেছে ইউক্রেন প্রসঙ্গ।

প্রসঙ্গত, রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই যুক্তরাষ্ট্রসহ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো রাশিয়াকে কূটনৈতিক দুনিয়ায় একঘরে করার চেষ্টা করেছে। মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে তাদের ওপর একাধিক অর্থনৈতিক অবরোধও জারি করেছে ওয়াশিংটন। যদিও যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করেই রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে নয়াদিল্লি। 

একইসঙ্গে, গত কয়েক মাসে একাধিকবার পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মোদি যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় কৌশলগত সম্পর্ক রাখলেও পুরনো মিত্র রাশিয়ার বিরুদ্ধে যায়, সরাসরি এমন কোনো সিদ্ধান্তে সায় দেয়নি ভারত। সেই আবহে এবার ভারতে আসছেন পুতিন।

  • Related Posts

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ জুলাই) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড…

    Continue reading

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০