পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১২ সেনা নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য নিহত হয়েছেন। এসময় বন্দুকযুদ্ধে প্রাণ গেছে ছয় সন্ত্রাসীরও। বুধবার (২০ নভেম্বর) পাকিস্তানি সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ১৯ নভেম্বর বান্নু জেলার মালি খেল এলাকায় একটি যৌথ চেকপোস্টে সন্ত্রাসীরা হামলার চেষ্টা করে। সেনারা তাদের প্রতিহত করলেও একটি আত্মঘাতী বিস্ফোরণে চেকপোস্টের সীমানা প্রাচীর এবং আশপাশের অবকাঠামো ধসে পড়ে। এতে ১০ সেনাসদস্য এবং ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির দুই সদস্য নিহত হন।

আইএসপিআর আরও জানায়, প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে চেকপোস্টের প্রাচীরে আঘাত করে। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমণে ছয় সন্ত্রাসী নিহত হয়।

এই হামলার ঘটনায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পাকিস্তানের প্রেসেডন্ট আসিফ আলী জারদারি বলেছেন, মাতৃভূমির সুরক্ষায় তাদের এই ত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সন্ত্রাস নির্মূলে জাতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, দেশের সাহসী সেনারা সন্ত্রাসীদের প্রতিরোধ করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। তাদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। তিনি আরও বলেন, যারা জনগণের জানমালের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সন্ত্রাসী হামলার উত্থান

সম্প্রতি বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া অঞ্চলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ওপর সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবারের ঘটনার মাত্র একদিন আগেই খাইবার পাখতুনখাওয়ার তিরাহ এলাকায় সেনা সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে আট সেনা এবং নয় সন্ত্রাসী নিহত হন। নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায় স্বীকার করেছে।

এর আগে, গত মাসে কোয়েটায় এক আত্মঘাতী বিস্ফোরণে ২৭ জন নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হন।

এ অবস্থায় বেলুচিস্তানে সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেক্স কমিটি। অভিযানে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ), বিএলএফ ও ব্রাসের মতো সংগঠনগুলোকে নিশানা করা হবে।

আইএসপিআর জানিয়েছে, মঙ্গলবারের এই হামলার পর সংশ্লিষ্ট এলাকায় বিশেষ নিরাপত্তা অভিযান শুরু হয়েছে। সামরিক বাহিনী প্রতিশ্রুতি দিয়েছে যে, এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স