নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২, আহত ১

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ।  

নিউইয়র্ক পুলিশ বলছে, তিনটি ভিন্ন স্থানে বিনা প্ররোচনায় ছুরি হামলার পর ৫১ বছর বয়সী এক সন্দেহভাজন আটক হয়েছেন। খবর বিবিসির।

হাসপাতালে নেওয়ার আগেই মারা যান হামলার শিকার দুই ব্যক্তি। হামলায় শিকার তৃতীয় ভুক্তভোগী একজন নারী। জাতিসংঘের সদরদপ্তরের কাছে তিনি ছুরিকাঘাতের শিকার হন। তার অবস্থা গুরুতর বলেও জানায় কর্তৃপক্ষ।

সন্দেহভাজন ওই হামলাকারী এক উদ্বাস্তু। সম্প্রতি এক ফৌজদারি মামলায় তার সাজা হয় বলে সাংবাদিকদের জানান নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।

এক সংবাদ সম্মেলনে অ্যাডামস বলেন, হামলার শিকার তিনজনই নিউইয়র্কের বাসিন্দা। বিনা প্ররোচনায় কীভাবে এমন হামলা ঘটল আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজছি।

মেয়র বলেন, এ সহিংসতা ফৌজদারি বিচার ব্যবস্থায় ব্যর্থতার একটি স্পষ্ট, স্পষ্ট উদাহরণ। তিনি বলেন, সন্দেহভাজন হামলাকারীর গুরুতর মানসিক সমস্যা রয়েছে, যা পরীক্ষা করা প্রয়োজন। তিনি কেন সড়কে বেরিয়েছিলেন, এ নিয়েও প্রশ্ন রয়েছে।

ছুরিকাঘাতের উদ্দেশ্য এখনো অস্পষ্ট।

নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের গোয়েন্দা প্রধান জোসেফ ক্যানি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এসব হামলায় কোনো উসকানি নেই বলে মনে হচ্ছে। তিনি ছুরি নিয়ে ভুক্তভোগীদের দিকে হেঁটে গিয়ে হামলা করেন।

নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ দুটি ছুরির ছবি প্রকাশ করেছে। তারা বলছে, এসব হামলার ঘটনাস্থল থেকে তারা ছুরি দুটি জব্দ করেছে।

নিহত প্রথম ব্যক্তির বয়স ২৬। তিনি পেশায় নির্মাণশ্রমিক ছিলেন। হামলার শিকার হওয়ার সময়ে তিনি কর্মক্ষেত্রের কাছেই দাঁড়িয়ে ছিলেন বলেন জানান ক্যানি।

নিহত দ্বিতীয় ব্যক্তির বয়স ৬৮ বছর। তিনি ইস্ট রিভারে মাছ ধরছিলেন। হামলার শিকার হয়ে গুরুতর আহত হওয়া নারীর বয়স ৩৬। ভুক্তভোগীদের নাম প্রকাশ করেনি পুলিশ।

  • Related Posts

    উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়া সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী

    ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে ধারণ করে একটি সবুজ, জলবায়ু-সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব…

    Continue reading
    বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রী

    ভবিষ্যতের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পঞ্চম…

    Continue reading

    উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়া সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী

    উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়া সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী

    বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রী

    ন্যাটো সম্মেলনে গ্রিনল্যান্ড বিতর্ক, ট্রাম্পকে কড়া বার্তা ইউরোপের

    ন্যাটো সম্মেলনে গ্রিনল্যান্ড বিতর্ক, ট্রাম্পকে কড়া বার্তা ইউরোপের

    ইরানজুড়ে বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু

    ইরানজুড়ে বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু

    মরেও যেতে পারি, ইরানের নাম্বার ওয়ান টার্গেট আমি: ট্রাম্প

    বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি, শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার

    বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি, শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার

    কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

    কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

    মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে: নিউইয়র্ক মেয়র

    মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে: নিউইয়র্ক মেয়র

    ফ্রান্স-মরক্কো ম্যাচ ঘিরে সহিংসতা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় প্যারিস

    ফ্রান্স-মরক্কো ম্যাচ ঘিরে সহিংসতা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় প্যারিস

    বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো,বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডোনা-বিটিএসও

    বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো,বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডোনা-বিটিএসও