মিস ইউনিভার্স হয়েছেন ডেনিশ রূপসি ভিক্টোরিয়া খেয়া থাইলভিগ

মিস ইউনিভার্স হয়েছেন ডেনিশ রূপসি ভিক্টোরিয়া খেয়া থাইলভিগ। প্রথমবারের মতো ডেনমার্কের কেউ এই প্রতিযোগিতায় জয়ী হলেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭২তম আসরের সেরা রূপসির মুকুট পরিয়ে দেওয়া হয়েছে তার মাথায়।

গতকাল শনিবার রাতে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১২০ জনের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জয় করেন ডেনমার্কের থাইলভিগ। তাকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী মিস নিকারাগুয়া শেনিস প্যালাসিওস। এ আসরে প্রথম রানারআপ হয়েছেন নাইজেরিয়ার সিদিমা অ্যাদেতসাইনা ও দ্বিতীয় রানারআপ মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান।

প্রতিযোগিতার শুরু থেকে এ পর্যন্ত ফলাফলের ভিত্তিতে গত বৃহস্পতিবার ৩০ প্রতিযোগীর তালিকা প্রকাশ করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। এই ৩০ প্রতিযোগীর মধ্য থেকে সেমিফাইনালিস্ট নির্বাচন করে তাদের মধ্যে সাঁতারের পোশাকে প্যারেড প্রতিযোগিতা হয়। এরপর তাদের মধ্য থেকে ১২ জন গাউন প্রতিযোগিতায় অংশ নেন। চূড়ান্ত পাঁচ প্রতিযোগীকে অংশ নিতে হয় প্রশ্নোত্তর পর্বে। তাদের জিজ্ঞেস করা হয় নেতৃত্ব ও দৃঢ় মনোবল প্রসঙ্গে। ভিক্টোরিয়াকে জিজ্ঞাসা করা হয়, ‘কেউ যদি তাকে মূল্যায়ন না করে তাহলে তিনি কীভাবে জীবনযাপন করতেন?’ জবাবে তিনি বলেন, ‘আমি প্রতিদিন আমার মতো করে বাঁচি।’

বিজয়ী ভিক্টোরিয়া খেয়া থাইলভিগের বয়স ২১ বছর। তিনি একজন নৃত্যশিল্পী, উদ্যোক্তা ও সম্ভাব্য আইনজীবী। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘যে যেখান থেকেই আসুন না কেন, লড়াইটা চালিয়ে যান। আজ আমি এখানে, কারণ আমি নিজেকে বদলাতে চেয়েছি। আমি ইতিহাস গড়তে চেয়েছি এবং আজ রাতে আমি সেই ইতিহাস গড়েছি।’

মিস ইউনিভার্সের ৭২ বছরের ইতিহাসে এবারই প্রথম ২৮ বছরের বেশি বয়সী নারীদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে গর্ভবতী নারী, মা ও বিবাহিত নারীদের অংশগ্রহণের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। ৪০ বছর বয়সী মাল্টার প্রতিযোগী বিয়েট্রিস এনজয়া চূড়ান্ত পর্বে পৌঁছে এ প্রতিযোগিতায় নতুন রেকর্ড গড়েছেন। ভিক্টোরিয়া এই বিজয়কে মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য এক যুগান্তকারী মুহূর্ত বলে মনে করেন, যা বৈচিত্র্য, ক্ষমতায়ন ও আধুনিকতার প্রতীক হয়ে উঠলো।

  • Related Posts

    বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) বন্যাকবলিত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ…

    Continue reading
    তারুণ্যের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    তারুণ্যের উন্নয়নে সরকারের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (১০ জুলাই) দেওয়া…

    Continue reading

    বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তারুণ্যের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    তারুণ্যের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প

    আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প

    ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে শেখ হাসিনা

    ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে শেখ হাসিনা

    রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইউক্রেনের রাজধানী

    রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইউক্রেনের রাজধানী

    ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াল রূপ, ৬০০ মানুষের মৃত্যু

    ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াল রূপ, ৬০০ মানুষের মৃত্যু

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মিয়ানমারের ৮ নাগরিক আটক

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মিয়ানমারের ৮ নাগরিক আটক

    শেষ মুহূর্তে নাটকীয় জয়ে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

    শেষ মুহূর্তে নাটকীয় জয়ে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

    আসন্ন সিনেমা ‘মাইসা’-র জন্য রেকর্ড গড়লেন অভিনেত্রী রাশমিকা মান্দানা

    আসন্ন সিনেমা ‘মাইসা’-র জন্য রেকর্ড গড়লেন অভিনেত্রী রাশমিকা মান্দানা

    আনন্দঘন পরিবেশে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইংক্ এর বার্ষিক বনভোজন ও আনন্দমেলা – ২০২৬ অনুষ্ঠিত

    আনন্দঘন পরিবেশে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইংক্ এর বার্ষিক বনভোজন ও আনন্দমেলা – ২০২৬ অনুষ্ঠিত