সাবলেটে থাকা নারী বহিরাগত এনে বাসায় চালালেন লুটপাট, নিয়ে গেলেন শিশুকেও

রাজধানীর আজিমপুরে বাসায় দিনদুপুরে লুটপাট চালিয়ে একটি ফুটফুটে শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা।

রাজধানীর আজিমপুরে ফারজানা আক্তার নামে এক নারীর বাসায় সাবলেটে থাকা আরেক নারী তিনজন ব্যক্তি নিয়ে হানা দিয়ে লুটপাট চালিয়েছেন। এমনকি ফারজানার শিশু সন্তানকেও তারা নিয়ে গেছেন বলে অভিযোগ মিলেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের ওই বাসায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে অভিযুক্তদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ।  

ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সাঁট মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন বলে জানা গেছে। তার স্বামী বেসরকারি এক প্রতিষ্ঠানে চাকরি করেন।

জানা যায়, সকালে সাবলেটে থাকা ওই নারী কয়েকজন বহিরাগত নিয়ে ফারজানার বাসায় ঢোকেন। তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যান। এ সময় তারা ফারজানার ফুটফুটে সন্তানকেও নিয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে ফারজানার এক সহকর্মী জানান, সহকর্মীর বাসার ঘটনাটি শুনে তিনি সেখানে গিয়েছিলেন। গিয়ে শোনেন, দুর্বৃত্তরা তাদের শিশুসন্তানকে নিয়ে গেছে। বাচ্চাটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু জানান, ফারজানার বাসায় সাবলেট থাকেন এক নারী। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীর সঙ্গে আরও তিনজন বাসায় আসেন। পরে তারা ফারজানার সঙ্গে বিবাদে জড়ান। এক পর্যায়ে তারা ফারজানাকে চড়-থাপ্পড় দেন। পরে তারা বাসার মালামাল নিয়ে চলে যান। মালামালের সঙ্গে দুর্বৃত্তরা ফারজানার শিশু সন্তানকেও নিয়ে যান।

তিনি আর জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি জানাজানি হওয়ায় পুলিশের একাধিক দল দুর্বৃত্তদের ধরতে কাজ করছে।

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী