স্পেনে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় জারাগোজায় একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, শুক্রবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় ভোরে জারাগোজার ভিলা ফ্রাঙ্কা ডি এব্রুর একটি বৃদ্ধাশ্রমে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

সংবাদমাধ্যম বিবিসি বলেছে, বৃদ্ধাশ্রমটিতে ৮০ জনে বেশি বাসিন্দা ছিলেন। ১৬ বছর আগে এটি একটি সাধারণ বৃদ্ধাশ্রম হিসেবে চালু হলেও পরবর্তীতে মানসিক সমস্যায় ভোগা ব্যক্তিদের যত্নের জন্য বিশেষায়িত কেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছিল।

কিভাবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

জারাগোজার রাজধানী আরাগনের আঞ্চলিক সরকারের প্রধান হোর্হে আজকন আগুনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, আগুনের ঘটনায় জারাগোজা অঞ্চলের সব সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়ছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগুন ও নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।

সম্প্রতি স্পেনের পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়ায় আকস্মিক বন্যায় ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া হাজার হাজার মানুষের ঘরবাড়ি বন্যায় ক্ষেতিগ্রস্ত হয়েছে। এর মধ্যেই আগুনে এই প্রাণহানি ঘটনা ঘটল।

  • Related Posts

    নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ মিলে যুদ্ধ করে আমরা এ দেশ স্বাধীন করেছি। মাত্র কয়েকদিন আগে স্বৈরাচারকে এ দেশ থেকে বিদায় করেছি। সব শ্রেণি-পেশার, সব ধর্ম-বর্ণের মানুষ…

    Continue reading
    জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী

    চারপাশ সবুজে ঘেরা, নিস্তব্ধ পরিবেশ। কোথাও ছদ্মবেশে অবস্থান নিয়েছেন সেনাসদস্যরা, কোথাও চলছে যুদ্ধকালীন কৌশলের অনুশীলন। এমন পরিবেশেই মেঠোপথ ধরে হেঁটে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

    Continue reading

    নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: তারেক রহমান

    নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: তারেক রহমান

    জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী

    জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

    মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

    ব্যাংককে বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৮

    ব্যাংককে বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৮

    ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

    ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

    মেসির রেকর্ডযাত্রা অব্যাহত, বিশ্বকাপে গড়লেন আরও দুই কীর্তি

    মেসির রেকর্ডযাত্রা অব্যাহত, বিশ্বকাপে গড়লেন আরও দুই কীর্তি

    ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি

    ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি

    ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন

    ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন

    এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’

    এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’